নারায়ণগঞ্জ ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

আড়াইহাজার আশ্রয়ন প্রকল্পে ব্যতিক্রমধর্মী ১৫ আগস্ট পালন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে

আড়াইহাজার সংবাদদাতা: কোন নেতা নয়। কোন দলীয় কর্মীও নন। ওরা নিতান্তই দরিদ্র মানুষ। যাদের নুন আনতে পান্তা ফুরায়। সেই দরিদ্র মানুষগুলোই নিজ উদ্যোগে জাতির জনককে শ্রদ্ধাভরে স্মরণ করলো। নিরাশ্রয় মানুষগুলো সেমিপাকা ঘরে মাথা গোজার ঠাঁই পেয়ে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে গতকাল রোববার জাতীয় শোকদিবস পালন করেন। আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং কাঙালী ভোজের আয়োজন করে ৪০ টি দরিদ্র পরিবার তাক লাগিয়ে দেন আড়াইহাজার উপজেলাবাসীকে।

আমন্ত্রণ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শাখী ছেপ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মল্লিক ও আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ উপস্থিত হন সেখানে। জাতির জনকের প্রতি আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসেরকান্দি আশ্রয়ন প্রকল্পে দরিদ্র পরিবারগুলোর মমত্ববোধ সকলকে অভিভূত করেছে।
ইউএনও মোঃ সোহাগ হোসেন আশ্রয়ন প্রকল্পের মানুষগুলোর আন্তরিকতা দেখে বিশেষ উদ্যোগ নিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র পরিবারগুলোর মধ্যে চাল,ডালসহ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শিশুদের মধ্যে বিতরণ করা হয় শুকনো খাবার। সবশেষে সরকারী কর্মকর্তারা আশ্রয়ন প্রকল্পে বৃক্ষ রোপন করেন।
খাসেরকান্দি আশ্রয়ন প্রকল্পের দলনেতা আবুল হোসেন বলেন, বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে ঘর উপহার দিয়েছে। মাথা গোজার ঠাঁই পেয়েছি। তাই কৃতজ্ঞতা জানাতে দোয়ার আয়োজন করেছি। আমরা বঙ্গবন্ধু কন্যার জন্য দোয়া করি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

আড়াইহাজার আশ্রয়ন প্রকল্পে ব্যতিক্রমধর্মী ১৫ আগস্ট পালন

আপডেট সময় : ১২:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১