নারায়ণগঞ্জ ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

বিপুল পরিমান মাদকসহ কেরাণীগঞ্জ থেকে ৮ জন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ২৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জে পৃথক তিনটি অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা ও ৪ হাজার ৮০ পিস ইয়াবাসহ ৮ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০। সোমবার (২ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাব।
র‌্যাব জানায়, একই আগস্ট দিবাগত রাত ৮ টার দিকে দণি কেরাণীগঞ্জ থানার হাসানাবাদ সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মোঃ আকরাম হোসেন (২৩) ও মোঃ সাব্বির হোসেনকে (২৮) আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৮ কেজি গাঁজা। যার মূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।
একই দিন বিকেলে চুনকুটিয়া চৌরাস্তা (হিজলতলা বাজার) এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় মোঃ আনোয়ার হোসেন (১৯), মোঃ কায়সার উদ্দিন (১৮), মোঃ মাহমুদ হাসান @ লাবু (২১) ও মোঃ আমিন @ গুড়াকে (২০)। পরে তাদের হাসপাতালে নিয়ে এক্স-রে করে পেটের ভেতর থেকে ১ হাজার ৭১০ পিস ইয়াবা বের করা হয়। যার মূল্য প্রায় ৫ লাখ ৭৩ হাজার টাকা।
একই দিন দুপুরে রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় রোকেয়া @ ধলু (৩০) ও মোঃ জালালকে (৩৩)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ হাজার ১৭০ পিস ইয়াবা। যার মূল্য প্রায় ৬ লাখ ৫১ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটক সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দণি কেরাণীগঞ্জসহ এর আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

বিপুল পরিমান মাদকসহ কেরাণীগঞ্জ থেকে ৮ জন আটক

আপডেট সময় : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১