নারায়ণগঞ্জ ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

রূপগঞ্জে চোর ডাকাত যেনো মুর্তীমান আতংক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি ঃ   নারায়ণগঞ্জের রূপগঞ্জের চোর-ডাকাতের উৎপাত দিনদিন বেড়েই চলছে। কখনো বাড়ি-ঘরে, আবার কখনো দোকানপাটে চুরি-ডাকাতির ঘটনা যেনো নিত্যনৈম্যতিক ঘটনা। বিশেষ করে চোর ডাকাতের আতংক কাঞ্চন পৌরবাসীকে যেনো হাপিয়ে তুলেছে।
সম্প্রতি ৮-১০টি চুরির ঘটনা ঘটলেও প্রতিকার মিলছেনা। ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের করতে চাইলেও চুরির ঘটনা বলে অভিযোগ নেন থানা পুলিশ। এমন অভিযোগও রয়েছে থানা পুলিশের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল গভীর রাতে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার মোবারক হোসেনের বাড়ির গেইটের তালা কেটে ডাকাত দল বাড়িতে ঢুকেপরে । পরে তার ঘরে ও ভাড়াটিয়াদের ঘরের দরজা বাহিরে থেকে তালাবদ্ধ করে দেয় ডাকাত সদস্যরা। যেখানে তালা দেয়ার ব্যবস্থা নেই সেখানে জিআই তার দিয়ে আটকিয়ে দেয়। পরে বাড়ি সংলগ্ন গাড়ির গ্যারেজের ৩টি তালা কেটে ২টি অটো ও ২ দুইটি মিশুক ডাকাতি করে নিয়ে যায় দুধর্ষ ডাকাত দল। এদিকে গত ২২ জুলাই কাঞ্চন মধ্যবাজারের স্বর্ণব্যবসায়ী তপন সরকারের দোকানের চালা কেটে ভেতরে ডুকে ডাকাত দল। পরে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ ১৫-২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত সদস্যরা। দোকানে ফেলে যায় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি। সাম্প্রতিক সময়ে কালাদী বাসস্ট্যান্ড সংলগ্ন মনির হোসেনের বাড়ির গেইটের তালা ভেঙ্গে রানা ভুইয়া ও সামীনুর ভুইয়া নামের দুই ভাড়াটিয়ার ২টি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় এই চক্র। প্রতিটি ঘটনায় আলাদা আলাদা ভাবে অভিযোগ দায়ে করেন ভুক্তভোগীরা। তবে ডাকাতির ঘটনাকে চুরির ঘটনা বলে অভিযোগ নেয় থানা পুলিশ। এমন অভিযোগ ভুক্তভোগীদের। এছাড়া প্রতি ঘটনায় আইনের আশ্রয় চেয়েও ফলাফল পায়নি বলে ভুক্তভোগীদের অভিযোগ। সম্প্রতি ৮-১০টি চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও প্রতিকার হয়নি। তাই চোর-ডাকাত চক্রের ভয়ে একপ্রকার আতংক নিয়েই বসবাস করছে স্থাণীয় মানুষজন। এসব ঘটনায় আইনের সুদৃষ্টি চেয়েছেন ভুক্তভোগী সহ স্থানীয়রা।

এ বিষয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, এসব ঘটনা উৎঘাটন করে অভিযুক্তেদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে চোর ডাকাত যেনো মুর্তীমান আতংক

আপডেট সময় : ০৪:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১