নারায়ণগঞ্জ ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

সিদ্ধিরগঞ্জে ইজারাহীন শতাধিক মিনি পশুর হাট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • ৩০০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ইজারাবিহীন মিনি পশুর হাটে সয়লাব। পবিত্র ইদুল আযহা উপলক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে পাড়া মহল্লা ও সড়ক দখল করে অস্থায়ীভাবে বসিয়েছে এসব হাট। থানা এলাকায় সিটিকর্পোরেশনের ইজারাকৃত হাট মাত্র চারটি। অথচ ইজারা ছাড়া মিনি হাটের সংখ্যা কমপক্ষে শতাধিক।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, মহামারি করোনার কারণে এবছর সিটি কর্পোরেশন এলাকায় মাত্র অস্থায়ী ছয়টি পশুর হাটের ইজারা দেয়া হয়েছে। এর মধ্যে চারটি সিদ্ধিরগঞ্জ থানা এলাকায়। সরকারি বিধি নিষেধ ও জনস্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে সিটি কর্পোরেশন হাট ইজারা সীমিত করেছে।
মিজমিজি কান্দা পাড়া এলাকার বাসিন্দা আল-আমিন জানান, করোনার কারণে সিটি কর্তৃপক্ষ পশুর হাটের সংখ্যা কমালেও একশ্রেণির স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রতিটি পাড়া মহল্লার খালি জায়গায় ও যানবাহন চলাচল বিঘিœত করে সড়ক দখল করে অবৈধভাবে ইজারা ছাড়াই বসিয়েছে মিনি হাট।
সরেজমিনে, সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর, মাদানীনগর, নিমাইকাশারী, সানারপাড়, মিজমিজি, হীরাঝিল, পাইনাদী, বাতানপাড়া, শিমরাইল, কদমতলী, গোদনাইল এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি মিনি হাটে ৩০ থেকে ৫০ টি গুরু রয়েছে। কসাই ও পাইকারদের সহযোগীতায় প্রভাবশালী ব্যক্তিরা বসিয়েছে এসব হাট। হাটে গরুর সংখ্যা ৩০ থেকে ৫০ টি। আশপাশে আড়াল করে রাখা হয়েছে তার চেয়ে বেশি। কোন গরু বিক্রি হওয়ার সাথে সাথে আড়াল থেকে গরু মিনি হাটে আনা হচ্ছে। এভাবে লোকচুরির মাধ্যমেই চলছে মিনি হাটে গরু বিক্রি। বাড়ির পাশেই গরু পাওয়া ঝুকি এড়াতে ক্রেতারা দূরে ইজারাকৃত হাটে যাচ্ছেনা।
মাদনী নগর এলাকার সোহেল নামে একজন ক্রেতা জানান, বাড়ির পাশে হাট থাকতে কষ্ট করে দূরে যাওয়ার দরকার কি। তাছাড়া মিনি হাটে হাসিলার ঝামেলা নেই। তাই বাড়ির পাশের মিনি হাট থেকে আশি হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি।
মাদনীনগর চৌরাস্তায় সড়ক দখল করে মিনি পশুর হাট বসানো আসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, এটা কোন হাট না। কিছু গরু এনে এখানে বেঁধে বিক্রি করা হচ্ছে। প্রশাসন কিংবা সিটি কর্পোরেশন নিষেধ করলে সরিয়ে নেব।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগর এলাকার অস্থায়ী পশুর হাটের ইজারাদার মো: কবির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়ে বৈধভাবে হাট বসিয়েছি। অথচ পাড়ামহল্লায় অবৈধ ভাবে মিনি হাট বসায় ক্রেতা সংকটে পড়ে বড় ধরণের আর্থিক ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিষয়টি সিটি কর্তৃপক্ষকে জানালেও কোন প্রতিকার হচ্ছেনা।
নারায়ণগঞ্জ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল আলীম এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তবে সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক বলেন,কোন পাড়ামহল্লায় মিনি হাট বসানো অবৈধ। এসব হাট ব্যাপারে সিটিকর্পোরেশন থেকে কোন নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লার সঙ্গে ফোনে কথা হলে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সঙ্গে কথা হলে তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ যেহেতু সিটি কর্পোরেশনের আওতায় তাই সিটি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যাবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী

সিদ্ধিরগঞ্জে ইজারাহীন শতাধিক মিনি পশুর হাট

আপডেট সময় : ১১:১৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১