নারায়ণগঞ্জ ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, দুই গৃহকর্তা আহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার দিবাগত রাতে দুই বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গৃহকর্তাকে কুপিয়ে জখম করেছে সশস্ত্র ডাকাত দল। লুটে নেয়া হয়েছে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল। মূমুর্ষূ অবস্থায় দুই গৃহকর্তাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন আছেন। আক্রান্তদের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই রাতে অনুমান ২টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া (বিলপাড়) গ্রামের কাজী দাইয়ানের বাড়ীর প্রধান ফটক ও ঘরের দরজা ভেঙ্গে এক দল অপরিচিত মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত ভিতরে প্রবেশ করে ঘরে থাকা লোকজনদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং গৃহকর্তা কাজী দাইয়ান (৬০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নেয়। আহত গৃহকর্তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পর একই রাতে অনুমান ৩টার দিকে বালিয়াপাড়া গ্রামের ব্যবসায়ি শামসুল হক মোল্লার বাড়ীতে একই কায়দায় বাড়ীর প্রধান ফটক ও পাকা ভবনের ছাদের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে এক দল হাফপেন্ট ও মুখোশ পরিহিত সশস্ত্র ডাকাত। তারা ওই ভবনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে গৃহকর্তা ব্যবসায়ি শামসুল হক মোল্লা (৫২) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে নগদ দু’লাখ টাকা, দেড় ভরি ওজনের স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটে নিয়ে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর তাকে প্রথমে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি ( ভারপ্রাপ্ত) আনিচুর রহমান মোল্লা জানান, ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করে যাচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

আড়াইহাজারে দুই বাড়ীতে ডাকাতি, দুই গৃহকর্তা আহত

আপডেট সময় : ০৮:৩১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১