নারায়ণগঞ্জ ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক-১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
  • ২৭৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে মো. জাকির হোসেন (৩৪) নামে এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটকের পর মো. জাকির হোসেন নিজেকে প্রথমে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ও পরে নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের কর্মকর্তা পরিচয় দেয়। প্রতারক জাকির রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকার মো. হানিফ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মো. জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদানীনগর এলাকায় পুলিশ পরিচয়ে বিভিন্ন দোকান থেকে মালপত্র কিনে টাকা না দিয়ে আসছিলো। গতকাল শুক্রবার সকাল ১০’টার দিকে মাদানীনগর ব্রীজ সংগলœ এলাকায় বাগদাদ হোটেলে গিয়ে হোটেল খোলা রাখায় ২০’হাজার টাকা চাঁদা দাবি করে। হোটেলের মালিক টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ক্যাশবাক্স থেকে টেনে হিচড়ে নামিয়ে আনে।
এ ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হয়ে তাকে আটক করে পরিচয় জানতে চাইলে সে নিজেকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই দাবি করে। এলাকাবাসী খোঁজ নিয়ে জানতে পারে এ নামে সিদ্ধিরগঞ্জ থানায় কোনো এসআই নেই। পরে জাকির বর্তমানে সিআইডি নারায়ণগঞ্জে আছে বলে জানালে এলাকাবাসীর সন্দেহ আরো বেড়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক তৌহিদুজ্জামান ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে জনতা প্রতারক জাকিরকে পুলিশের হাতে সোপর্দ করে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএমবার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক-১

আপডেট সময় : ০৪:১৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১