নারায়ণগঞ্জ ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের

সুবিধাবঞ্চিত মানুষের সাথে ছাত্রলীগ নেতা নির্ঝরের জন্মদিন পালন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি ঃ    আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদ সামাজিক সংগঠনের ভাইস-চেয়ারম্যান মানবিক ছাত্রনেতা অনাবিল দাশ নির্ঝর নিজের শুভ জন্মদিন উপলক্ষ্যে ব্যক্তিগত আনন্দ-উল্লাসে অর্থ ব্যয় না করে নিজ এলাকার বেশ কিছু গরীব ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য স্বাস্থ্য বিধি মেনে ভোজনের আয়োজন করেন। এছাড়াও এই জনপ্রিয় ছাত্রলীগ নেতা অনাবিল নির্ঝরের জন্মদিন উপলক্ষ্যে এদিন বিকালে বন্দর থানা ছাত্রলীগ ও ভাষা সৈনিক নাগিনা জোহা সমাজ কল্যাণ পরিষদ সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে স্বাস্থ্য বিধি মেনে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণও করা হয়।

তরুণ ও যুব সমাজের অহংকার আলহাজ্ব একেএম অয়ন ওসমান কর্তৃক অনুপ্রাণিত এই মানবিক ছাত্রলীগ নেতা অনাবিল নির্ঝর প্রতিবছর তার জন্মদিনে এভাবেই নানারকম জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে থাকেন। তিনি নিজের জন্মদিনের আনন্দ কোনো বিলাসিতায় উদযাপন না করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে সেই আনন্দ ভাগাভাগি করে নেন। যার কারণে সচেতন মহলে তিনি বেশ প্রশংসিত হয়ে থাকেন।

ছাত্রলীগ নেতা অনাবিল দাশ নির্ঝর রাজনীতির শুরু থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের সকল কার্যক্রম নিষ্ঠা ও আনুগত্যের সাথে পালনের পাশাপাশি তার নেতা অয়ন ওসমানের পক্ষ থেকে সবসময় দেশ ও সমাজের কল্যাণে অসংখ্য কাজ করে যাচ্ছেন। তরুণ ও ছাত্র সমাজের কাছে তিনি একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন ছাত্রনেতা হিসেবে বহুল পরিচিত। তাছাড়া মিথ্যার চাদরে ঘেরা বর্তমানের কলুষিত নোংরা রাজনীতির ময়দানে একজন সত্যিকারের মানবিক ছাত্রনেতা হয়ে দেশ, সমাজ ও জনগনের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখায় তরুণ ও সাধারণ ছাত্র সমাজ তাকে একজন ছাত্রবীর বলতেই বেশি পছন্দ করে থাকে।

এদিকে প্রতিবছরের মতো এবারও ছাত্রলীগ নেতা নিজের জন্মদিন জনকল্যাণের সাথে উদযাপন করায় এলাকাবাসী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত

সুবিধাবঞ্চিত মানুষের সাথে ছাত্রলীগ নেতা নির্ঝরের জন্মদিন পালন

আপডেট সময় : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১