নারায়ণগঞ্জ ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জ হেফাজতে সহিংসতার মামলার আসামী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ৩৪০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে হেফাজত ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনার মামলার আসামী মোঃ ফারুক আহমেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ভিডিও ফুটজে দেখে তাকে সনাক্ত করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান। মঙ্গলবার (৬ জুলাই) হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে ১২ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান পিপিএম জানান, গ্রেফতারকৃত ফারুক আহমেদ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। সে ঘটনার ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাকে সনাক্ত করে। তবে সে মামলার এজহারভুক্ত আসামি নয়।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ হেফাজতে সহিংসতার মামলার আসামী গ্রেফতার

আপডেট সময় : ১১:১৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১