নারায়ণগঞ্জ ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি ঃ  পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ার চর গ্রামে সাংবাদিক মোঃসাজ্জাদ হোসেন (২৮) কে বৃহস্পতিবার (০১ জুলাই) স্থানীয় সন্ত্রাসীরা পিটিয়ে মারাক্তকভাবে আহত করায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় ওই সাংবাদিকের শশুর কামাল মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।

আহত সাজ্জাদ হোসেন বঙ্গ টিভির সোনারগাঁ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

অভিযোগ উল্লেখ করা হয়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ার চর গ্রামের শাহজালাল এর সঙ্গে সাংবাদিক সাজ্জাদ হোসেনের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শাহজালালের নেতৃত্বে তার ছেলে রোমান, ডালিম, সবুর খাঁন, মোঃসেলিম, মেহেদী হাসান, মকবুল হোসেন, উজ্জল মিয়া আঃ লতিফসহ ৮/১০ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আষারিয়ার চর বাস স্টান্ডে সাংবাদিক সাজ্জাদ এর ভাড়াকৃত হোটেলে প্রবেশ করে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় হামলাকারীরা সাংবাদিক সাজ্জাদ এর কাছে থাকা নগদ দশ হাজার টাকা ও সাথে থাকা ক্যানন ৭২০ মডেলের একটি ক্যামেরা লুট করে নিয়ে যায়।এর আগে আসামীরা হোটেলের পিছনের টিন কেটে প্রায় তিন লক্ষ টাকার মালামাল নিয়া যায়।

এ ব্যাপারে আহত সাজ্জাদ এর স্ত্রী বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই সন্ত্রাসীরা আমার স্বামীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা

আপডেট সময় : ০৮:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১