নারায়ণগঞ্জ ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু হাসপাতাল ভাঙচুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ঘেরাউ, ভঙচুর করে অভিযুক্ত চিকিৎসকসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে নিহতের স্বজনরা। গত শুক্রবার রাত আটটায় আদমজী নতুন বাজার এলাকায় আলিফ জেনারেল হাসপাতালে এঘটনা ঘটে। এর আগেও এ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে। স্থানীয় প্রভাবশালী মহলের হস্তক্ষেপে এসব ঘটনা ধামা চাপা দেয় কর্তৃপক্ষ।

নিহতের নাম ছায়েদ আলি (৪৯)। তিনি সুমিলপাড়া এলাকার মো: সাইজুদ্দিনের ছেলে। আটক চিকিৎসকের নাম মশিউর রহমান।

নিহতের ছেলে জাহিদ জানায়, সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ তার বাবার বুকে ব্যাথা শুরু হলে আলিফ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার মশিউর রহমান তাৎক্ষনিক বাবাকে বেডে নিয়ে সেলাইন পুশ করে। কিছুক্ষন পর সেলাইনের সরঙ্গ তিনটি ইনজেকশন দেন। তখনই বাবার খিচুনি উঠে মারা যায়। মুত্যু গোপন রেখে ডাক্তার মশিউর রহমান বাবাকে অন্য হাসপাতালে নিয়ে ভর্তি করার পরামর্শ দিয়ে ডাক্তার মশিউর হাসপাতালের একটি কক্ষে লোকিয়ে থাকেন।

জানা গেছে, ছায়েদ আলির মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয় স্বজনরা হাসপাতালে গিয়ে চিকিৎসক ও নার্সদের ওপর চড়াও হন। পরে হাসপাতালের বেশ কয়েকটি কক্ষের দরজার ও তালা ভেঙে অভিযুক্ত ডাক্তারকে আটক করেন।

এখবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (অপারেশন) আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত ডাক্তারসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান,অভিযুক্ত ডাক্তারসহ তিন জনকে আটক করা হলেও ভোক্তভূগী পরিবারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করতে রাজি না হওযায় শনিবার দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে। কিকারণে অভিযোগ করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, তা আমার জানা নেই। তবে ধারণা করা হচ্ছে দুই পক্ষের মধ্যে মিমাংসা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির

সিদ্ধিরগঞ্জে ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু হাসপাতাল ভাঙচুর

আপডেট সময় : ১১:৩৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১