নারায়ণগঞ্জ ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

এলপিজি’র মূল্যবৃদ্ধি জনগণের দুর্ভোগ বাড়বে : বাংলাদেশ ন্যাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
  • ২৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

আজ বৃহস্পতিবার ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) এবং অটোগ্যাসের মূল্য বৃদ্ধি কার্যকরের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মন্তব্য করেছে বর্তমান করোনাকালে জনগণের দুরবস্থার মধ্যে যদি এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি পায় তাহলে জনগণের দুর্ভোগ আরো বাড়বে।

বৃহস্পতিবার (১ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, এলপিজি’র মূল্য বৃদ্ধি হওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। এ সংবাদ মধ্যবিত্তের জন্য খুব একটা স্বস্তির খবর নয়। বসায়ীদের চাপে নতুন করে গণশুনানীর নামে দাম বাড়ানো হবে অযৌক্তিক। দেশের জনগণ তা মানবে না।

নেতৃদ্বয় বলেন, সারা বছর সাশ্রয়ী ও নির্ধারিত মূল্য নিরাপদ সিলিন্ডার মানুষের কাছে পৌঁছাতে বিদেশ থেকে এলপিজি আমদানি ও ব্যবসায়ীদের উপর নির্ভরশলি থেকে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা যাবে না। এজন্য দেশের স্থল ও সমুদ্রভাগের গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করতে হবে। সরকারি উদ্যোগে সিলিন্ডার গ্যাস উৎপাদন ও সরবরাহ করাতে হবে।

তারা এখন সরকারিভাবে উৎপাদিত ১২.৫ কেজির সিলিন্ডার গ্যাস নির্ধারিত ৫৯১ টাকায় দেশের নিম্ন আয়ের মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে সরবরাহের দাবি করে বলেন, পাইপ লাইনে ১ চুলা ২ চুলার নামে যে টাকা নেওয়া হয়, তা প্রায় ডবল। সিদ্ধান্ত থাকলেও দুর্নীতি বজায় রাখতে পাইপ লাইনে মিটার বসানো হচ্ছে না। দ্রত মিটার বসার কাজ সম্পন্ন করতে হবে।

নেতৃদ্বয় গ্যাস খাতের দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনা দূর করে দেশের গ্যাস দেশবাসীকে সাশ্রয়ী মূল্য দেওয়ার আহবান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

এলপিজি’র মূল্যবৃদ্ধি জনগণের দুর্ভোগ বাড়বে : বাংলাদেশ ন্যাপ

আপডেট সময় : ১২:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১