নারায়ণগঞ্জ ১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

আড়াইহাজারে চালককে কুপিয়ে অটো ছিনতাই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ৩০৮ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি  ঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালককে কুপিয়ে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অটোচালক সাইদুল (৪৫) মারাত্মক ভাবে জখম হয়েছেন। আহত সাইদুল উপজেলার ভিটি কলান্দী গ্রামের বাসিন্দা মনসুর আলী ছেলে।

থানার অভিযোগ ও আহতের বক্তব্যে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪জুন) রাত ১০ টায় অটোচালক সাইদুল তিন জন যাত্রী নিয়ে আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত দুবাই প্লাজার সামনে থেকে গোপালদীর উদ্যেশ্যে রওনা হন। পথে জালাকান্দী কবরস্থান এলাকায় পৌছালে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটো ছিনিয়ে নিতে চেষ্টা করে। তাতে বাধা দেয়ায় ছিনতাইকারীরা সাইদুলকে দেশীয় অস্ত্র দিয়ে উপুর্যুপুরি আঘাত করে অটো ছিনিয়ে নিয়ে যায়। এ সময় প্রানবাচাতে সে দৌড়ে আশেপাশের লোক জড়ো করা চেষ্টা করে।

তার ডাক চিৎকারের আশেপাশের চালকরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফিরে থানায় অভিযোগ দায়ের করে সাইদুল।

আহত সাইদুল জানান, কিছুদিন আগে ৪৬ হাজার টাকা দিয়ে পুরাতন অটো ক্রয় করে তা চালিয়ে সংসার চালাত। একমাত্র আয়ের পথ বন্ধ হওয়ায় এখন সে দিশেহারা।

আড়াইহাজার থানার ওসি তদন্ত আনিচুর রহমান মোল্লা জানান, অটো ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি, এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

আড়াইহাজারে চালককে কুপিয়ে অটো ছিনতাই

আপডেট সময় : ০১:০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১