নারায়ণগঞ্জ ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

সাংবাদিকদেরউপর হামলার ঘটনায় বন্দর মডেল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • ৩৩৮ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার রূপগঞ্জের স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজ হোসেনের উপর অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা রিয়াজ হোসেনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে প্রচন্ড আঘাত করে গুরুতর জখম করেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল সোমবার (২১ জুন) রাত সোয়া ১২টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকার নিজ বাড়ির সামনে ঘটে।

এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের বন্দর মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২২ ই জুন) এক বিবৃতিতে বন্দর মডেল প্রেসক্লাবের পক্ষে সভাপতি এস এম শাহীন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল হাসান অভি বলেন, রূপগঞ্জে  সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। এ ধরনের ঘটনায় আমরা স্তম্ভিত এবং ক্ষুব্ধ।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। বন্দর মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাংবাদিকদেরউপর হামলার ঘটনায় বন্দর মডেল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ১২:২১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১