নারায়ণগঞ্জ ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

রূপগঞ্জে চোরাই তেলসহ ২ জন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
  • ৩৭৯ বার পড়া হয়েছে

মো.আকবর হোসেন ঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জের তারাব এলাকা থেকে ১৪শ লিটার চোরাই জালানী তেলসহ  তেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।আজ (১৭ জুন)বুধবার সকাল সাড়ে ৭ টায় রূপগঞ্জ তারাবর হাটিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- মো. আরিফুর রহমান (৪০) ও মো. সজিব (৩২)। একাজে ব্যবহারিত ১টি পিকআপ জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ আদমজীনগর র‌্যাব-১১, সিপিএসসি, কোম্পানী কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম প্রেস রিলিজ মাধ্যমে জানান , রূপগঞ্জে তারাব হাটিপাড়া এলাকায় মহাসড়কে চলাচলরত পার্কিং করা যানবাহন হতে জ¦ালানী তেল চুরি ও কেনাবেচার একাধিক চোরাই চক্র গড়ে উঠেছে। ঢাকা- চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত গাড়ীসমূহ রাস্তার পাশে পার্কিং করে গাড়ীর ড্রাইভার ও হেলপার ঘুমিয়ে থাকা অবস্থায় এই চোর চক্রের সক্রিয় সদস্যরা বিশেষ কায়দায় মোটর ফিটিং করা পিকআপ ভ্যান ব্যবহার করে অভিনব কৌশলে তেল চুরি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ তারা অভিনব কৌশলে রাস্তার পাশে পার্কিং করা গাড়ী হতে জ্বালানী তেল চুরি করে মজুদ করে এবং অবৈধভাবে কেনাবেচা করে আসছে। এই সকল জ¦ালানী তেল চোরাই চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

রূপগঞ্জে চোরাই তেলসহ ২ জন গ্রেফতার

আপডেট সময় : ১১:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১