নারায়ণগঞ্জ ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

আড়াইহাজারে প্রধান প্রধান সড়কে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে- এএসপি আবির হোসেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • ৩০৩ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান:

আইনশৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতা, সাংবাদিকদের সহযোগিতা ও জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য আড়াইহাজারে অপরাধ প্রবণতা অনেকাংশেই কমে এসেছে। আমি প্রায় ৪ মাস ধরে রূপগঞ্জ-আড়াইহাজারে দায়িত্ব পালন করে আসছি। এই সময়ে আড়াইহাজার নিয়ে আমাকে খুব বেশি ভাবতে হয়নি। কারণ আপনারা এমন একজন নেতা পেয়েছেন যিনি সার্বক্ষণিক আড়াইহাজারের উন্নয়ন, এখানকার মানুষের শান্তি নিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্বের কারণে এখানকার আইনশৃঙ্খলা অনেকটাই স্বাভাবিক রয়েছে। তারপরও অনাকাঙ্ক্ষিত কোনো অপরাধ দমনে প্রধান প্রধান সড়কে সিসি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতিদ্রুত তা বাস্তবায়ন করা হবে। আড়াইহাজার থানা প্রেসক্লাবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন এসব কথা বলেন।

মঙ্গলবার ( ৮ জুন ) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে বদলি হওয়া ওসি নজরুল ইসলাম এর বিদায় সংবর্ধনা, ভারপ্রাপ্ত ওসি আনিচুর রহমান মোল্লা কে বরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্লাজার স্বত্বাধিকারী আজাদ খান সোহাগ।

বিদায়ী ওসি নজরুল ইসলাম বলেন, দীর্ঘ দুই বছরের ওপরে আমি আড়াইহাজারের আইনশৃংখলা রক্ষায় আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে গিয়ে আমি জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ জনগণের প্রশংসনীয় সহযোগিতা পেয়েছি। আমি আপনাদের কাছে ঋণী। আজকের এই আয়োজন আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমার জন্য দোয়া করবেন যেন এভাবে জনগণের জন্য কাজ করে যেতে পারি।

ভারপ্রাপ্ত ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, আমি প্রত্যাশা করি আপনারা স্যারকে যেভাবে সহযোগিতা করেছেন আমাকেও একইভাবে সহযোগিতা করবেন যাতে করে আড়াইহাজারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। মানুষ ভুলের উর্ধ্বে নয়। দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো অনেক সময় ভুল হতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমার ভুলগুলো ধরিয়ে দিতে। তাহলে সংশোধনের সুযোগ তৈরি হবে। কলমযোদ্ধা সাংবাদিক, মানুষ গড়ার কারিগর শিক্ষক সর্বোপরি জনগণ আমার পাশে থাকলে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমার পক্ষে সহজতর হবে বলে আমি মনে করি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আবির হোসেন স্যার এর সার্বিক সহযোগিতায় আড়াইহাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে শান্তির সুবাতাস বইবে এই প্রত্যাশা করছি। তিনি আড়াইহাজারে মাদক,সন্ত্রাস নির্মূলে আপ্রাণ চেষ্টা চালানোর কথা জানান। বিশেষ করে আড়াইহাজার বাজারে যানজট নিরসনে তার পরিকল্পনার কথা ও উল্লেখ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন, রাসেল মিয়া, প্রধান শিক্ষক আনোয়ার উজ্জামান খান,যায়যায় দিন এর রফিকুল ইসলাম রানা, আমাদের সময় এর শাহজাহান সিরাজ, আমার সংবাদ এর শাহজাহান কবির, দৈনিক জনতার হাবিবুর রহমান হাবিব, দৈনিক দেশ এর জিয়াউর রহমান, দৈনিক ইনকিলাব এর আলামিন ভূঁইয়া, বিজয় টিভি’র মোস্তফা কামাল, আমাদের আড়াইহাজার পত্রিকার জাইদুল ও কামরুল হাসান প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

আড়াইহাজারে প্রধান প্রধান সড়কে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে- এএসপি আবির হোসেন

আপডেট সময় : ০৪:৩১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১