নারায়ণগঞ্জ ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে

মোঃ জিয়াউর রহমান:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন ঝাউগড়া এলাকায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। রোববার রাতে এই ঘটনা ঘটে । নিহত শ্রমিকের নাম আশিকুর রহমান (৩০)।

নিহত আশিকের বাড়ী বরিশালে। সে আড়াইহাজার উপজেলার কামরানীরচরে শ্বশুর বাড়ীতে থাকতো। তার শ্বশুরের নাম লিটু মিয়া।

মিল কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় মিলের ইলেকট্রিশিয়ান আশিকুর রহমান তার দায়িত্ব পালন কালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিলের ৪ তলা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। তাকে সঙ্গে সঙ্গে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসির দায়িত্বে থাকা আনিচুর রহমান জানান, ঘটনাটি শুনেছে। তবে আমাদের নিকট কেউ অভিযোগ করেনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

আপডেট সময় : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১