নারায়ণগঞ্জ ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

রূপগঞ্জে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার-৩

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার মাহমুদাবাদ এলাকার ছালাউদ্দিনের ছেলে হত্যা, ডাকাতি, ধর্ষণসহ বহু মামলার আসামি সোলায়মান মিয়া গণপিটুনিতে নিহতের ঘটনায় গতকাল ২ জুন বুধবার রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সোলায়মানের ছোট ভাই রাজিব মিয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলায় মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, তার ভাই মুড়াপাড়া ইউপি সাবেক সদস্য নোমান ও তারাবো পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম মনির সহ ২১ জনকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ এজাহার নামীয় ৩জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে গন্ধর্বপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহ্বাজ (২৮), জয়নালের ছেলে ফজলুল হক (৩০), মাছিমপুর এলাকার ছানু মিয়ার ছেলে আক্তার হোসেন (৪২)। তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মাহমুদাবাদ এলাকার ছালাউদ্দিনের ছেলে বহু মামলার আসামি সোলায়মানকে গত ১ জুন মঙ্গলবার তারাবো পৌরসভার গন্ধর্বপুর নামাপাড়া এলাকায় মসজিদের মাইকে ডাকাত প্রবেশের ঘোষণা দিয়ে গণপিটুনিতে সোলায়মানকে হত্যা করা হয়। ##

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার-৩

আপডেট সময় : ০২:৪৬:১০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১