নারায়ণগঞ্জ ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

জ্বালানি তেল চোর চক্রের ৯ সদস্য আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : ডেমরা ও রূপগঞ্জে পৃথক দুইটি অভিযান চালিয়ে জ্বালানি তেল চোর চক্রের নয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। উদ্ধার করা হয়েছে ১ হাজার ২৩০ লিটার চোরাই তেল। জব্দ করা হয়েছে তিনটি পিকআপ ভ্যান ও একটি নসিমন গাড়ি এবং ১৭ হাজার ১৩০ টা। গতকাল বুধবার দুপুরে র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গতকাল বুধবার সকাল সাড়ে সাতটায় রূপগঞ্জ থানার সাওঘাট এলাকা জ্বালানি তেল চোরাই সিন্ডিকেটের মোঃ মনিরুজ্জামান (৩৬), মোঃ জামশেদ আলী (২৯) ও মোঃ মাসুম ভূইয়া ওরফে বাচ্চুকে (৩২) আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৩০ লিটার চোরাই ডিজেল,পরিবহন কাজে ব্যবহৃত একটি নসিমন গাড়ী ও চোরাই তেল বিক্রির নগদ ২ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়।

অপর দিকে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারটায় ঢাকা জেলার ডেমরা থানার চনপাড়া এলাকা থেকে একই অভিযোগে আব্দুল্লাহ (২৫), মোঃ রাজু (২৫), মোঃ মহিন (১৮), মোঃ মানিক (৩২), মোঃ জনি (১৮) ও মোঃ জনিকে (৩২) আটক করা হয়।তাদের কাছ থেকে ৫০০ লিটার চোরাই ডিজেল, বিশেষভাবে মোটর সংযুক্ত করা তিনটি পিকআপ ভ্যান ও চোরাই তেল বিক্রির ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক

জ্বালানি তেল চোর চক্রের ৯ সদস্য আটক

আপডেট সময় : ১১:৪৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুন ২০২১