নারায়ণগঞ্জ ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যাকারি পলাতক মায়ের আত্মহত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ৪২৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যাকারি পলাতক মায়ের আত্মহত্যা। গত সোমবার দিবাগত রাতে নরসিংদী’র একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাবিলের মা নাছরিন হোটেলের রেজিস্টার খাতায় তার নাম রেহানা আক্তার বলে উল্লেখ করেন।
নরসিংদী পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, গত রোববার সন্ধ্যায় একাই নিরালা হোটেলের একটি কক্ষ ভাড়া নেন এক নারী। এ সময় হোটেল রেজিস্ট্রারে তার নাম ঠিকানা লেখা হয় রেহানা আক্তার (৩০), পিতা আবু তাহের, মাতা ফাতেমা জোহরা, গ্রাম ডৌকাদি, নরসিংদী। গত সোমবার দুপুর থেকে তার কক্ষের দরজা বন্ধ থাকায় ও তার সাড়া না পেয়ে সদর থানায় সংবাদ দেয় হোটেল কর্তৃপক্ষ। সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৩টায় পুলিশ কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে জানালার গ্রীলের সাথে ওই নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার ওসি শওকত জানান, গত সোমবার বিকেলে হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ৷ এই নারীর সাথে সিদ্ধিরগঞ্জের ঘটনার নারীর মিল আছে কিনা সে বিষয়ে নিশ্চিত নই। তবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম এসেছে বিষয়টি নিশ্চিত করার জন্য।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি মো. মশিউর রহমান পিপিএম বার বলেন, গত সোমবার দিবাগত রাত ১’টায় নরসিংদীতে এক নারীর লাশ উদ্ধারের খবর পাই, যার বাবার নাম ও চেহারায় মিল পেয়েছি আমরা। লাশ শনাক্ত করতে আমাদের থানা থেকে পুলিশ পাঠিয়েছি।
উল্লেখ্য, নাবিলের মৃত্যুর জন্য নিহতের মা নাছরিন আক্তারকে দায়ী করছেন বাবা ছগির আহমেদ। নিহত নাবিলের বাবা ছগির আহমেদ নাছরিন আক্তারকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলাও দায়ের করেন। #######

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান

সিদ্ধিরগঞ্জে ছেলে হত্যাকারি পলাতক মায়ের আত্মহত্যা

আপডেট সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১