নারায়ণগঞ্জ ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

সিদ্ধিরগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ২৫১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি  ঃ সিদ্ধিরগঞ্জে পারিবারিক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দে ছোট ভাই আহত। গত রোববার দিবাগত রাতে থানার হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে আহত মনির হোসেন মনু সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মনির হোসেন মনু জানায়, সম্পত্তির ভাগাভাগি নিয়ে তার বড় ভাই আব্দুল হকের সাথে দীর্ঘদিন ধরেই তাদের দ্বন্দ চলে আসছিলো। এই দ্বন্দ মেটাতে বেশ কয়েকবার বিচার শালিসও করেছেন স্থানীয়রা। কিন্তু তাতেও আমাদের দ্বন্দের অবসান হচ্ছিলো না। সর্বশেষ গত কয়েকদিন আগে তাদের ৩’কাঠা জায়গার মধ্যে নির্মিত বাড়ির ভাড়া উত্তোলন নিয়ে স্থানীয়রা একটি সমোঝোতা করে দেয়। কিন্তু এই সিদ্ধান্তে আমার বড় ভাই আব্দুল হক সন্তুষ্ট ছিলো না। তাই গতকাল রোববার দিবাগত রাতে আমার বড় ভাই আব্দুল হকের নেতৃত্বে তার ছেলে শান্ত ও শ্যালক রতন আমার ঘরে লাঠিসোটা নিয়ে এসে অতর্কিত হামলা করে। এ সময় আমার বড় ভাই আব্দুল হক বটি নিয়ে আমাকে হত্যার উদ্যেশ্যে আমার দিকে তেড়ে আসে। আমি তখন প্রতিহত করতে গেলে বটির কোপ আমার হাতে লাগে। এতে আমি রক্তাক্ত জখম হই। এ সময় তারা আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে চলে যায়। আশ পাশের লোকজন আমাকে দ্রুত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে আমার ক্ষতস্থানে চারটি সেলাই দেয়া হয়। আমরা ওই সময় মৌখিকভাবে থানায় বিষয়টি অবহিত করি। চিকিৎসা শেষে গতকাল সোমবার দুপুরে থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করি। এ বিষয়ে আহত মনিরের বড় ভাই আব্দুল হক বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত না, আমি আমার ভাইকে মারধর করিনি।#####

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

সিদ্ধিরগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই আহত

আপডেট সময় : ১২:০৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১