নারায়ণগঞ্জ ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার

স্ত্রীর ধাক্কায় কাভার্ডভ্যানের চাপায় স্বামীর মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ২৭৯ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক থেকে স্ত্রীর ধাক্কায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে স্বামীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৩০ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লার ভুইগড় কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।লাশ উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রাফেল নামে এক চালকের ইজিবাইকে করে শিবুমার্কেট থেকে স্বামী স্ত্রীর পরিচয়ে দুজন যাত্রী উঠে সাইনবোর্ডের দিকে রওনা করেন। পথিমধ্যে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এতে ইজিবাইক চালক তাদের নেমে যাওয়ার জন্য অনুরোধ করেন। ভুইগড় কড়ইতলা এলাকায় যাওয়া মাত্র স্ত্রী তার স্বামীকে ধাক্কা দেয়। এসময় স্বামী লিংক রোডে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তখন দ্রুত স্ত্রী পালিয়ে যায়। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে, চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী

স্ত্রীর ধাক্কায় কাভার্ডভ্যানের চাপায় স্বামীর মৃত্যু

আপডেট সময় : ১০:৫৪:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১