নারায়ণগঞ্জ ১২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির

ছেলেকে খুন করে পালিয়েছে মা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে মা। পাইনাদী নতুন মহল্লা এলাকায় তিন নম্বর সড়কে ২৮৫ নম্বর বাড়িতে গত রোববার রাতে এঘটনা ঘটে। ছুরিকাঘাতের পর ঘরে তালা দিয়ে পালিয়ে যায় মা নাসরিন আক্তার। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) ইমরান সিদ্দিকী।

নিহতের নাম নাজমুছ সাকিব নাবিল (২০)। তিনি ডেমরা থানার সাইনবোর্ড এলাকার দারুন নাজাত কামিল মাদ্রাসার ছাত্র। তার পিতার নাম সগির আহমেদ। তিনি ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার কর্মকর্তা।
নিহতের পিতা সগির আহমেদ বলেন, প্রতিদিনের ন্যায় আমি রোববার সকালে কর্মস্থলে চলে যাই। রাতে বাড়ি ফিরে দেখি বাসার দরজা বাইরে থেকে বন্ধ। পরে দরজা খুলে ঘরে প্রবেশ করে ছেলেকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে কাতরাতে দেখি। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় প্রো-এ্যাকটিভ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে সেখানে রাত সোয়া দুইটায় চিকিৎসাধিন অবস্থায় নাবিল মারা যায়। তবে কি কারণে ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে তা বলতে পারবনা। তবে স্ত্রীর কিছুটা মানসিক সমস্যা রয়েছে। মাঝে মাঝে অস্বাভাবিক আচরণ করে।

তিনি জানান, চলতি বছরের ৯ জানুয়ারি ছেলেকে বিয়ে দেন। ঈদের তিনদিন পুত্রবধূ ইমা (১৮) বাপের বাড়ি বেড়াতে যায়। ঘরে আর কেহ ছিলনা। কারো সঙ্গে আমার কোন শত্রুতা নেই। মানসিক ভারসাম্যহীন স্ত্রীই ছেলেকে ছুরিকাঘাত করেছে বলে সগিরের ধারনা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানায়, প্রথমিকভাবে জানা গেছে হত্যাকান্ডটি মা ঘটিয়েছেন। তবু আরো তদন্ত করছি। কি কারণে তিনি এমন নৃশংস ঘটনা ঘটালেন। তাকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক

ছেলেকে খুন করে পালিয়েছে মা

আপডেট সময় : ০৯:১৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১