নারায়ণগঞ্জ ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

ইয়াবা বিক্রির অপরাধে এএসআই গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা বিক্রির অভিযোগে ডেমরা থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় ১৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় রোববার (৩০ মে) দুপুরে আসামিদের আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন-নাসির ও এএসআই ইমাম উদ্দিন।
এর আগে শনিবার (২৯ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে রাতে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে রোববার সকালে র‍্যাব-১০ সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা (মামলা নং ৪৭) দায়ের করে।

এজাহারে উল্লেখ করা হয়, মাদক ব্যবসায়ী নাসিরকে ইয়াবাসহ গ্রেফতারের পর তিনি স্বীকার করেন ডেমরা থানার এএসআই ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছেন। এসব ইয়াবা ট্যাবলেটের মালিক এএসআই ইমাম উদ্দিন।
নাসির উদ্দিন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ইয়াবা বিক্রির অপরাধে এএসআই গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১