নারায়ণগঞ্জ ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

নিটিং ওনার্স নির্বাচনে মাহাবুবুর পরিষদের ১৮টি পদে জয়

ফতুল্লা প্রতিনিধি : নিটিং শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশনে ২০২১-২৩ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে মো. মাহবুবুর রহমান স্বপনের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ঐক্য পরিষদের বেশির ভাগ জয় পেয়েছেন। ফলে তাঁর নেতৃত্বে সংগঠনটিতে নতুন পরিচালনা পরির্ষদ গঠন হতে যাচ্ছে।

বুধবার (২৬ মে) রাতে বিকেওএ’র নির্বাচনের অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। এতে মো. মাহবুবুর রহমান স্বপনের নেতৃত্বাধীন সম্মিলিত নিট ঐক্য পরিষদে ২১ টি পদের বিপরীতে ১৮টিতে জয়ী হয়েছে। আর মো. কামাল হোসেন মো. মিজানুর রহমানের নেতৃত্বাধীন ফোরাম প্যানেল জয়ী হয়েছে ৩ জন।

সংগঠনটির নিজেস্ব কার্যালয় ফতুল্লার বিসিক শিল্প নগরীতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ শেষ হয়। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হাতেম ফলাফল ঘোষণা করেন।

কোন রকম অপ্রিতিকর ঘটনা বা অভিযোগ ছাড়াই সংগঠনটির প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনে দুই প্যানেল ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ প্রতিদ্বন্দ্বিতা করে। এছাড়াও স্বতন্ত্র থেকে ১ জন নির্বাচনে অংশ নিয়ে ছিলেন। ২১ পদের বিপরীতে দুই জোট থেকে ৪২ জন ও স্বতন্ত্র থেকে ১ জন মিলে মোট ৪৩ জন নিট কারখানার মালিক নির্বাচনে অংশ নিয়েছেন।

সম্মিলিত নিট ঐক্য পরিষদের দলনেতা মো. মাহবুবুর রহমান স্বপন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ১০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ভোট ৯৬টি পেয়ে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মো. ফারুক আহমদে।

এছাড়াও সম্মিলিত নিট ঐক্য পরিষদের মো. আকবর হোসেন ৯৬ ভোট, নির্মল চন্দ্র রায় ৯৫, মো. কবির হোসেন ভূঁইয়া ৯০, মো. নুরুল ইসলাম ৯০, মো. মজিবুর রহমান ৮৯, মো. সাহারীয়া জুয়েল ৮৮, মো. মুকুল হোসেন ৮৭, মো. জাহিদুল আলম ৮৭, মো. আব্দুল আউয়াল টুটুল ৮৬, মো. শহীদুল ইসলাম ৮৫, মো. বাস্তব হোসেন ৮৩, মো. আলী রেজা ৮৩, আবুল বাসার ৮১, মো. জাহাঙ্গীর আলম ৭৭, মো. রাকিবুল হাসান রাকিব ৭৫, মো. নুরজ্জামান খান ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফোরামের নেতৃত্ব দেওয়া প্রার্থী মো. কামাল হোসেন ৮৩, মো. সিরাজুল ইসলাম চৌধুরী ৭৯ ও মো. মহসিন মৃধা ৭৩ ভোট পেয়ে জয় পেয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

নিটিং ওনার্স নির্বাচনে মাহাবুবুর পরিষদের ১৮টি পদে জয়

আপডেট সময় : ০৭:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১