নারায়ণগঞ্জ ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ ভাষাসৈনিক আয়েশা বেগমের প্রয়াণ: তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধন কাশিপুর কল্যাণী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খাল পুনঃখনন শুরু, তৎপর সদর উপজেলা প্রশাসন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: ফতুল্লার সুন্দরবন রেস্তোরাঁর মালিক গ্রেপ্তার ডেঙ্গু ও জলাবদ্ধতা রোধে নারায়ণগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি মো:রায়হান কবির সিদ্ধিরগঞ্জে ২ কোটি টাকা চাঁদার দাবিতে নির্মাণ সামগ্রী লুটের অভিযোগ যুবদল নেতার ২০ হাজার ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

পানির মূল্যবৃদ্ধির ঢাকা ওয়াসার সিদ্ধান্ত বাতিল করতে হবে : বাংলাদেশ ন্যাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
  • ২৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : করোনা মহামারির মধ্যেই ঢাকা ওয়াসা কর্তৃক আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে প্রতি ১ হাজার লিটারে পানির দাম ৫ শতাংশ হারে মুল্যবৃদ্ধির সিদান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও জনবিরোধী হিসাবে আখ্যা দিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা ওয়াসার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছে।

বুধবার (২৬ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবী জানান।

নেতৃদ্বয় বলেন, নগরবাসীকে নিরাপদ ও বিশুদ্ধ পানি দিতে পরিপূর্ণ ব্যর্থ ঢাকা ওয়াসা পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অনৈতিক ও জনবিরোধী। জনগনের চাহিদা মোতাবেক বিশুদ্ধ পানি প্রদানে ব্যর্থ ঢাকা ওয়াসা এর পূর্বেও আবাসিক ও বাণিজ্যিক সংযোগে পানির মুল্য বৃদ্ধি করেছিল।

তারা বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানি পান করা যায় না। অন্যদিকে বহুস্থানে পানির পাম্পের সীমানার ভেতরেই একটি সংস্থার বিশুদ্ধ পানি বিক্রি হয়। কার্ড বানিয়ে আলাদা দামে সেই পানি কিনতে হয়। ওয়াসার পানির বিলের বাইরেই গ্রাহকদের এই টাকা গুনতে হয়। অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট মালিকরা ওয়াসার সরবরাহ করা পানির উপর নির্ভর করতে পারে না। বিশেষ করে পান করার ক্ষেত্রেতো নয়ই। এই ক্ষেত্রে প্রায় পরিবারকে আলাদাভাবে পানি ক্রয় করে পান করতে হয়। তবে ওয়াসার পানি ব্যবহারের জন্য প্রতি মাসেই বিল ঠিকই দিতে হয়। এবার বিলের অঙ্ক হকে দ্বিগুণ। যা অন্যায় ও অনৈতিক। ওয়াসার পানিতে দুর্গন্ধ পাওয়া গেলেও বকেয়া বিল আদায়ের জন্য ওয়াসা এলাকায় মাইকিং করে সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখায় গ্রাহককে।

মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে নগরে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের দাবি জানিয়ে নেতৃদ্বয় বলেন, রাজধানীতে ওয়াসার পানির বিল বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। পর্যাপ্ত পানির সরবরাহ ও সেবার মান না বাড়িয়ে ইচ্ছে মত পানির মূল্যবৃদ্ধির ওয়াসা সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তারা আরো বলেন, সরকারি দলের টেন্ডারবাজদের কারণে ওয়াসার কাজ বিলম্বিত কাজের ব্যয় পাঁচ থেকে দশ গুণ পর্যন্ত বেড়ে যায়, যা জনগণের পকেট থেকে কেটে নেয়ার জন্যই অযৌক্তিকভাবে পানির মূল্যবৃদ্ধি করা হচ্ছে। কোনো আইননীতি ও জনগণের মতামতের তোয়াক্কা না করে পানির মূল্যবৃদ্ধি করা হচ্ছে, কিন্তু সেবার মান পড়ে আছে একেবারে নিম্ন পর্যায়ে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিশ্ব পরিবেশ দিবসে নারায়ণগঞ্জে ১০ হাজার বৃক্ষের চারা বিতরণ: ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ

পানির মূল্যবৃদ্ধির ঢাকা ওয়াসার সিদ্ধান্ত বাতিল করতে হবে : বাংলাদেশ ন্যাপ

আপডেট সময় : ০৬:৪৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১