নারায়ণগঞ্জ ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

তিতাসের হিসাব সহকারীর বিরুদ্ধে ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
  • ৩৯২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার: তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিসট্রিবিউশন নারায়ণঞ্জ ডিভিশনের ফতুল্লা শাখার হিসাব সহকারী মোঃ মাসুদ করিম মিন্টুর বিরুদ্বে তিতাসের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের।

গত রোববার এলাকাবাসীর পক্ষে জামাল উদ্দিন এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে মোঃ মাসুদ করিম মিন্টুকে অবৈধ সংযোগকারী উল্লেখ করে তার বিরুদ্ধে গ্যাস সংক্রান্ত নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

এলাকাবাসীর পক্ষে অভিযোগপত্রে জামাল উদ্দিন উল্লেখ করেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিসট্রিবিউশন নারায়ণঞ্জ ডিভিশনের ফতুল্লা শাখার হিসাব সহকারী মোঃ মাসুদ করিম মিন্টু অবৈধভাবে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ হাউজিংসহ বিভিন্ন কল-কারখানা, বাসা-বাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে কোম্পানীর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। নামে বেনামে এপার্টমেন্টসহ জায়গা সম্পদের পাহাড় গড়ে তুলেছেন এবং হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। এসব অসাধু কর্মচারীদের কারণে ফতুল্লায় পর পর কয়েকটি গ্যাস বিস্ফোরণসহ বহু লোক হতাহত হয়েছে। এদের মত অসাধু কর্মচারীদের বিরুদ্ধে তড়িৎ গতিতে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান অভিযোগকারী।

ইতিপূর্বে এই কর্মকর্তার বিরুদ্ধে মাদক সেবন ও নারী কেলেঙ্কারীসহ নানা অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে অন্যান্য কর্মকর্তারাও এমন অনিয়ম করতে সাহস পাবে বলে অভিযোগে উল্লেখ করেন জামাল উদ্দিন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

তিতাসের হিসাব সহকারীর বিরুদ্ধে ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের

আপডেট সময় : ১২:৩৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১