নারায়ণগঞ্জ ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

বাজেটে শ্রমিকশ্রেনীর জন্য রেশনিং ব্যবস্থা করুন : বাংলাদেশ ন্যাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • ৩২৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : আসন্ন জাতীয় বাজেট ২০২১-২২ অর্থবছরে দেশের শ্রমিক শ্রেনীর সাধারন মানুষর জন্য রেশনিংয়ের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ বাজেটে সাধারন মানুষের চিকিৎসা, আবাসন ব্যবস্থার বিষয়ে গুরুত্ব প্রদানের আহ্বান জানান।

রবিবার (২৩ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান।

তারা বলেন, বাজেট সমাজের দর্পণ। সমাজ দর্পণে শুধু আয়-ব্যয়ের হিসাব নয়, সরকারের লক্ষ্য উদ্দেশ বাজেট আলোচনায় উঠে আসে এবং এই বাজেটে সব সময় গুরুত্ব দেওয়া হয় স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য খাতে। কিন্তু শ্রমিকদের বাজেট নিয়ে খুব বেশি আলোচনা হয় না।

নেতৃদ্বয় বলেন, শ্রমিকদের জীবন-জীবিকার স্বার্থে যে যেখানে আছে, সেখান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ৫০ বছর আগে আদমজী শ্রমিকদের আবাসন, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা থাকলেও ৫০ বছর পরে শ্রমিকরা এ অধিকার থেকে বঞ্চিত হয়ে পড়ল কোন কারণে? তাহলে ৫০ বছরে আমাদের অর্জন কী?

তারা বলেন, করোনাকালীন প্রেক্ষাপটে জাতীয় বাজেটে যদি শ্রমিকদের জন্য রেশনিং-এর ব্যবস্থা বরাদ্দ করা হয় তাহলে শ্রমিকরা ভালো থাকবে বলে মনে করছি। জাতীয় পর্যায়ে শ্রমিকদের ডাটাবেস থাকা দরকার। জাতীয় বাজেটে অন্যান্য খাতের ন্যায় শ্রমিকদের জন্য কি বরাদ্দ হবে তা বাজেট ঘোষণায় থাকতে হবে। শ্রমিকদের বীমা স্কিমের আওতায় আনা এবং শ্রমিকদের ভ্যাকসিনেশন ও সরকারিভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্বারোপ করতে হবে সরকারকে।

নেতৃদ্বয় আগামী বাজেটে অন্যান্য বাজেটের মতো শ্রমিকদের জন্যও বাজেট রেখে বাজেট ঘোষণা করা, শ্রমিকদের রেশন কার্ডের মাধ্যমে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী স্বল্পমূল্যে ক্রয়ের ব্যবস্থা করা, শ্রমিকের জন্য স্বাস্থ্য ও নিরাপত্তা তহবিল গঠন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

বাজেটে শ্রমিকশ্রেনীর জন্য রেশনিং ব্যবস্থা করুন : বাংলাদেশ ন্যাপ

আপডেট সময় : ০৭:২৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১