নারায়ণগঞ্জ ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

দক্ষিণ আ.লীগ নেতা হুমায়ুন কবিরের ভাগিনা বখতিয়ার মদপানের অভিযোগে পুলিশের হাতে আটক!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ৪৩৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের ভাগিনা বখতিয়ার উদ্দিনকে মদপানের অভিযোগে আটক করেছে খিলক্ষেত থানা পুলিশ।

গত ১৮ মে খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ান হতে তাদেরকে আটক করা।

এ বিষয়ে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ২১। এ মামলার অন্যান্য আসামিরা হলেন: ১) মো: বাপ্পি, ২) সজীব হোসেন, ৩) জাকির হোসেন, ৪) ইমরান‌।

পুলিশ সূত্রে জানা যায়, এ মামলার প্রধান আসামি হলো ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের রাজনৈতিক ভাগিনা বখতিয়ার উদ্দিন। তিনি হুমায়ুন কবিরের বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের সঙ্গে সংযুক্ত।

পুলিশের ধারণা, বখতিয়ার উদ্দিন উশৃংখল ভাবে জীবন যাপন করেন। সে মদপান অবস্থায় পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। যার জন্য পুলিশ তার উপর বিক্ষুদ্ধ।

এ বিষয়ে খিলক্ষেত থানার এসআই রিপন কুমারের তথ্যমতে মামলার বিষয়টি নিশ্চিত করে জানা যায়, উক্ত আসামিদের পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ এক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের সঙ্গে পুলিশের কোন আপোষ নেই।

তিনি বলেন, আপনারা জানেন মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার ও পুলিশ যুদ্ধ ঘোষণা করেছে। থানা অফিসার এ ইনচার্জ বলেন, আসামিদের মদপানের অভিযোগে তাদের টেস্ট করা হয়। সেই টেস্টে প্রমাণিত হয় তারা মদপানকারী। এরপর পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

দক্ষিণ আ.লীগ নেতা হুমায়ুন কবিরের ভাগিনা বখতিয়ার মদপানের অভিযোগে পুলিশের হাতে আটক!

আপডেট সময় : ০৬:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১