সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে হত-দরিদ্রদের মাঝে যাকাতের নগদ অর্থ বিতরণ নাসিক ৩নং ওয়ার্ডে নতুন নেতৃত্বের ডাক : কাউন্সিলর পদে আলোচনায় এ্যাডভোকেট হাবিবুর রহমান  প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে : এমপি মান্নান বাবার জন্য ভালোবাসা ও দোয়া: সাংবাদিক রফিকুল ইসলাম রানার পিতার বিংশতম মৃত্যুবার্ষিকী আড়াইহাজারে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত Vibra con los casinos que marcan tendencia en entretenimiento আড়াইহাজার উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি নজরুল ইসলাম আজাদের মতবিনিময় বিএনপি নেতা মামুনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ মাদকের আখড়ায় পরিণত সিদ্ধিরগঞ্জের বাঘমারা সাংবাদিক কাজী মোদাচ্ছের হোসেন সুলতান এর ১০ম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ২৩১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছেন।

বৃহস্পতিবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চিটাগাংরোড ডাচ বাংলা ব্যাংকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিভিন্ন প্রেসক্লাব মিলিতো হয়ে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাব, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাব, ডেমরা থানা প্রেস ক্লাবের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, নিউ নেশনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ মনির হোসেন, ভোরের ডাকের মোশতাক আহমেদ শাওন, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম নয়ন, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি ও গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি সাইফুল্যাহ মোঃ খালিদ রাসেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নিশান ও প্রচার সম্পাদক ফারুক হোসন, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমরান, দৈনিক সমকালের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহজাহান জনি, দেশ রুপান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মোঃ সোহেল, ডেমরা থানা প্রেসক্লাবের সভাপতি এমআই ফারুক, দৈনিক নারায়ণগঞ্জ ডাকের ব্যবস্থাপনা সম্পাদক তারেক হোসেন, নারায়ণগঞ্জ জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি গাজী সেলিম, দৈনিক ভোরের পাতার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সেলিম আহামেদ, দৈনিক আজকের সূর্যদয়ের প্রকাশক সোহেল রানা, দৈনিক বাংলার পত্রের স্টাফ রিপোর্টার মোঃ খোরশেদ আলম, দ্য মুসলিম টাইমস এর স্টাফ রিপোর্টার মোঃ আজম, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক মোঃ সোহেল, দেশ সংবাদ ও সিএনএন বাংলা টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাদ্দাম হোসেন মুন্না, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সুমন, সাংবাদিক হীরা, সাংবাদিক জুয়েল সহ প্রিন্ট ও ইলেক্ট্রিনিক্স মিডিয়ার সাংবাদিকরা ছিলেন।

এ সময় বক্তারা বলেন, প্রতিটি সময় যখন গণমাধ্যমকর্মীরা দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে তখনি দুর্নীতিবাজদের বিভিন্ন হয়রানিক শিকার হন সাংবাদিকরা। তার একটি জ্বলন্ত প্রমাণ হলো দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম। স্বাস্থ্যখাতের দুর্নীতির বিষয়ে যখন রোজিনা ইসলাম প্রথম আলোতে প্রকাশ করেছে তখন থেকেই দুর্নীতিবাজদের টার্গেটে ছিলো রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রনালয়ে রোজিনা ইসলামকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন ও মামলা দিয়ে হয়রানি করেছে অতিরিক্ত সচিব জেবুন্নেছা সহ আরো কয়েকজন।

সাংবাদিক নেতারা আরও বলেন, অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার সহ দোষীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় বাংলাদেশের সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এসময় মানববন্ধনের প্রায় ২ শতাধিক সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি গ্লোবাল টিভি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে হত-দরিদ্রদের মাঝে যাকাতের নগদ অর্থ বিতরণ

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১