সংবাদ শিরোনাম ::
আড়াইহাজা‌রে দলীয় পরিচয়ে অন্যায় করলে ছাড় নয়: রাকিবুল ইসলাম রাকিব পদ্মা অয়েল পিএলসি এর মহাব্যবস্থাপক আসিফ মালিক’কে বিদায় সংবর্ধনা Vibra con los casinos que marcan tendencia en entretenimiento বাংলা ৫২ নিউজ ডটকমের ১০ম বর্ষে পদার্পণ আড়াইহাজারে জামায়াতের নেতাকর্মীরা ইর্ষান্বিত হয়েই আজাদের বিরু’দ্ধে অপপ্রচার চালাচ্ছে : উপজেলা বিএনপি পিতার পর পুত্রকেও বহিস্কার নারায়ণগঞ্জ-৩ আসনে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলনের প্রার্থীর মতবিনিময়সভা ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শীঘ্রই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর সিদ্ধিরগঞ্জে গভীর রাতে মার্কেটে অগ্নিকাণ্ড

সাংবাদিক রোজিনার নি:শর্ত মুক্তির দাবিতে না.গঞ্জ সিটি প্রেসক্লাবের ৪৮ ঘন্টা আল্টিমেটাম

সংবাদ বিজ্ঞপ্তি : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব। ১৯ই মে বুধবার বিকাল ৫ টায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এই ঘোষনা দেন সংগঠটির নেতৃবৃন্দ। এছাড়াও মামলা দিয়ে হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। এ সময় সংগঠনটির সভাপতি ও এন.এ.এন টিভির নিউজ কো অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডটকম এর সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন এর সঞ্চালনায় প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিকের মৌলিক অধিকার তথ্য সংগ্রহ করা। আর সেই অধিকার আদায় করতে গিয়ে রোজিনা ইসলামের সাথে যে ঘটনা ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক। কখনো কোন অপরাধী সেচ্ছায় অপরাধের তথ্য দিয়ে নিজের গোমর ফাস করে না। সে ক্ষেত্রে দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকরা অপরাধীদের তথ্য সংগ্রহ করে প্রতিবেদনের মাধম্যে তুলে ধরে। এটা যদি চুরি হয় তাহলে দেশের জন্য সংবাদকর্মীরা এই অপবাদ মাাথায় পেতে নিবে। অবিলম্বে আমরা সাংবাদিক রাজিনা ইসলামের মুক্তির দাবি করছি। তা না হলে সিটি প্রেসক্লাব এর সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন সহ কঠোর পদক্ষেপ নিতে রাজপথে আন্দোলনের পথ বেছে নিবে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় দৈনিক আমার বার্তা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি নুরুজ্জামান কাউসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এন.এ.এন টিভির স্টাফ রিপোর্টার বদরুজ্জামান রতন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক দেশ পত্রিকার ফতুল্লা প্রতিনিধি মো. রবিউল ইসলাম, সাবেক সহ সভাপতি এবং অগ্রবানী প্রতিদিনের সহ সম্পাদক উত্তম সাহা, কার্যকরি সদস্য ও সবুজ পৃথিবী পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আক্তার হোসেন, সাধারন সদস্য ও দৈনিক নবচেতনা পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি আল আমিন, আজকের নীর বাংলা প্রধান সম্পাদক কিবরিয়া খোকন, সাগর, শাহাজাহান চৌধুরী মাসুম, সুজন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রতিষ্ঠিত সাংবাদিক রোজিনা ইসলামের সাথে হওয়া ন্যাক্কারজনক ঘটনায় আমরা সকল সাংবাদিক সংগঠনের প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করেছি। পাশাপাশি বিভিন্ন উপজেলা সাংবাদিক সংগঠনের দেয়া কর্মসূচি সফল করতে আমরা বিচ্ছিন্নভাবে অংশগ্রহন করার উদ্যোগ নিয়েছি এবং দিন ব্যাপী অংশ নিয়েছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আড়াইহাজা‌রে দলীয় পরিচয়ে অন্যায় করলে ছাড় নয়: রাকিবুল ইসলাম রাকিব

সাংবাদিক রোজিনার নি:শর্ত মুক্তির দাবিতে না.গঞ্জ সিটি প্রেসক্লাবের ৪৮ ঘন্টা আল্টিমেটাম

আপডেট সময় : ০৮:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১