নারায়ণগঞ্জ ১২:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় ফতুল্লা পাইলটে স্কুলে জিপিএ-৫ পাওয়া ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা বাজারে সিন্ডিকেটের অস্তিত্ব যাতে না থাকে সেই লক্ষ্যে কাজ করছে সরকার-খাদ্যমন্ত্রী আফরোজা খানম শিশু অধিকার দিবস উদযাপনে নারায়ণগঞ্জে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহায়তায় ২২ জন ভলান্টিয়ারের কার্যক্রমের শুভ উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে ৬ষ্ঠ কাব ক্যাম্পুরীর হতে যাচ্ছে : ৭০ স্কুলের শিক্ষার্থীর অংশগ্রহণ নারায়ণগঞ্জে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত,এই পদোন্নতি আপনাদের সততা, শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্বের মূল্যায়ন : এসপি ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নারায়ণগঞ্জে টাস্কফোর্স কমিটির সভা রূপগঞ্জে জামায়াত ইসলামী ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

দেশ এক সঙ্কটকাল অতিক্রম করছে : মোস্তফা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • ৩১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : দেশ এক কঠিন সঙ্কটকাল অতিক্রম করছে। যে দেশের জন্মের বেদনার সাথে রয়েছে কৃষক-শ্রমিক-মেহনতি মানুষরা আজ সে দেশেই করোনাকালে সেই মানুষরাই কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি বলেন, শাসকগোষ্টি ও তাদের দোষররা কৃষকের বুকে-শ্রমিকের বুকে গুলি করেতেও দ্বিধা করছে না। আর এই কৃষক-শ্রমিক-মেহনতির মানুষের মুক্তির জন্যই আজীবন রাজনীতি করেছেন এডভোকেট আবদুল মোবিন ও শেখ শওকত হোসেন নিলু।

বৃহস্পতিবার (৬ মে) রাজধানীর বনশ্রিতে এসবিকেএস মিলনায়তনে বাংলাদেশ ইসলামিক পার্টি চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিনের ৬ষ্ট ও ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু’র ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এডভোকেট আবদুল মোবিন স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার কঠোর লকডাউনের চলাকালীন সময়েও গণবিরোধী অনেক কাজ করেছে। এই সময়ে তারা শ্রমিকের বুকে গুলি করেছে। অসাধু ব্যবসায়ীরা শাক-সবজি থেকে শুরু করে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে ব্যাপক লুটপাট করেছে। কিন্তু এ ক্ষেত্রে সরকারের কোনো কার্যকর মনিটরিং ব্যবস্থা করেনি। অন্যদিকে সরকার মধ্যমআয়ের মানুষ থেকে হতদরিদ্র মানুষ পর্যন্ত সকলের সঙ্গে ত্রাণের নামে মশকরা করেছে। সাধারন মানুষের এমন দু:সময়ে তাদের পক্ষে কথা বলার জন্য শেখ শওকত হোসেন নিলু ও এডভোকেট আবদুল মোবিনের মত মেধাবী, সাহসী নেতৃত্বের প্রয়জোন ছিল।

স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের সমন্বয়ক কৃষক মো. মহসীন ভুইয়া, সংগঠনের সদস্য মাসুদুর রহমান. সৈয়দ এমদাদুল হক মিলন, এবিএম রেজাউল ইসলাম, আবদুর রহমান প্রমুখ।

এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, শেখ শওকত হোসেন নিলু ও এডভোকেট আবদুল মোবিন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তাদের যে স্বপ্ন আজও পুরুন হয় নাই। তাদের সেই স্বপ্ন পুরুনে আমাদের আরো বেশী সোচ্চার হতে হবে। জনগনকে ঐক্যবদ্ধ করে লুটেরা গোষ্টির বিরুদ্ধে একটি দেশপ্রেমিক রাজনীতি প্রতিষ্টার লড়াই অব্যাহত রাখতে হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, বর্তমান সরকারের অপরাজনীতির কারনে গণতান্ত্রিক সংস্কৃতির অবক্ষয় হয়েছে। উদার ও গণতান্ত্রিক একটা রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে এডভোকেট আবদুল মোবিন ও শেখ শওকত হোসেন নিলুর মত রাজনৈতিক ব্যাক্তিত্বের অসমাপ্ত লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

দেশ এক সঙ্কটকাল অতিক্রম করছে : মোস্তফা

আপডেট সময় : ০৩:৫৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১