নারায়ণগঞ্জ ১১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

নানা কারণে গণমাধ্যমকে অসহায় আত্মসমর্পন করতে হচ্ছে : ন্যাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • ২৮০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : সমগ্র বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করলেও দু:খজনক হলেও সত্য যে বাংলাদেশের গণমাধ্যম আজো মুক্ত নয় বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, শাসকগোষ্টির রক্তচক্ষুর কাছে গণমাধ্যমকে অসহায় আত্মসমর্পন করতে হচ্ছে। শাসকগোষ্টি মুখে গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেও প্রকৃত অর্থে তারাই গণমাধ্যমের স্বাধীনতাকে পদদলীত করছে বার বার। শাসকগোষ্টি সকল সময়ই নিজেদের স্বার্থে গণমাধ্যমকেই টার্গেট করে বার বার।

সোমবার (৩ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন।

তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে বহুবার গণমাধ্যম শাসকগোষ্টির আক্রমনের শিকার হয়েছে। এমন আক্রমনের শিকার হয়েছে যা সকল কিছুই মুক্ত গণমাধ্যম নীতির পরিপন্থি। সরকারের সমালোচনা করায় এবং বিরোধী সংবাদ পরিবেশনের কারণে এই সরকারের আমলে টিভি চ্যানেল, বন্ধ হয়েছে, সম্পাদক-পরিচালক কারাবন্দি, জাতীয় সংসদে দারিয়ে সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সরকারী দলের সিনিয়র সদস্যদের চরম সমালোচনার শিকার হয়েছে সংবাদপত্র, সম্পাদক ও সাংবাদিকরা।

ন্যাপ নেতৃদ্বয় বলেন, সাংবাদিক সাগর-রুনির নির্মম হত্যাকান্ডের রহস্য উদঘাটনেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন বর্তমান সরকার। সব মিলিয়ে বর্তমানে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা শাসকগোষ্টি কর্তৃক নিয়ন্ত্রিত হচ্ছে। ফলে গণতন্ত্র বাঁধা গ্রস্থ হচ্ছে, এমনকি ভবিষ্যতে গণতন্ত্র বাধাগ্রস্থ হতে পারে বলে আশংকায় রয়েছে দেশবাসী। বর্তমানে দেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র সংকোচিত হয়ে সরকারের নিয়ন্ত্রনে চলে গেছে। যা একটি রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে না।

তারা বলেন, বাংলাদেশের গণমাধ্যম এখন ইতিহাসের সবচাইতে ক্রান্তিকাল অতিক্রম করছে। নগ্ন থাবায় সংবাদমাধ্যম পুরোপুরি শৃঙ্খলিত। সকলের মনে রাখতে হবে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের পরিপূরক। গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, তেমনই মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।

নেতৃদ্বয় বলেন, মনে রাখতে হবে গণমাধ্যম যদি জনগনের আস্থায় জায়গায় থাকতে না পারে তাহলে সকল ক্ষেত্রেই বিপর্যয় ঘটতে বাধ্য। গণমাধ্যম দেশ-জনগন-রাষ্ট্র-জণকল্যাণের কথা বলবে, ন্যায়ের কথা বরভে এটাই প্রত্যাশা করে। জনগনের এই প্রত্যাশা পুরন না না জনগন গণমাধ্যম থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য। মনে রাখতে হবে গণমাধ্যম গণমানুষের জন্য। তারা যদি মুখ ফিরিয়ে নেয় কিংবা পত্রিকা না পড়ে, টেলিভিশন না দেখে তাহলে মিডিয়ার কিছুইতো আর থাকবে না।

তারা বলেন, গণমাধ্যমে যুগোপযোগী এবং মানসম্মত পরিবেশনা না থাকলে গণমাধ্যম দারুণ হুমকির মুখে পড়ে যাবে যেটি গণমাধ্যমতো বটেই জাতির জন্যও দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দেশ দুবৃত্তদের হাতে চলে যাবে। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠনগুলো আজ নানান ভাগে বিভক্ত। ফলে উপেক্ষিত হয় সাংবাদিকতা এবং সাংবাদিকদের অধিকার। ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

নানা কারণে গণমাধ্যমকে অসহায় আত্মসমর্পন করতে হচ্ছে : ন্যাপ

আপডেট সময় : ০৯:৫৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১