নারায়ণগঞ্জ ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদের জমির সীমানা প্রাচীর ভাঙচুর

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নাসিক ২’নং ওয়ার্ডে অধ্যাপক মামুন মাহমুদ মালিকানাধীন ১০’কাঠা জমির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।

গতকাল রবিবার ভোরে আরমান সিকদার নামে এক সন্ত্রাসী ৫/৬’জন সহযোগীসহ রহিম মার্কেট এলাকায় এ ভাঙচুর চালায় বলে জানিয়েছেন মামুন মাহমুদের ছোট ভাই রাসেল মাহমুদ।

এসময় সীমানা প্রাচীরে থাকা নাম ফলকও ভেঙে ফেলা হয়। পরে থানায় ফোন করা হলে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাসেল মাহমুদ জানান, ১৯৮৯’সালে তার বাবা এই জমি ক্রয় করেন। গত বছর সন্ত্রসী আরমান সিকদার এ জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন।

পরে সিদ্ধিরগঞ্জ থানায় জমির কাগজপত্র নিয়ে আমাদের উভয় পক্ষকে ডাকা হলে আমরা কাগজপত্রসহ থানায় উপস্থিত হলেও সন্ত্রসী আরমান সিকদার উপস্থিত হননি। একাধিক বার তাকে ডাকা হয়েছিল। কোন কাগজ না থাকায় সে উপস্থিত হয়নি।

এদিকে স্থানীয়রা জানান, যখন এই জমি মামুন মাহমুদের বাবা ক্রয় করেন, তখন আরমান সিকার ছোট ছিল। তার মা এই জমি বিক্রি করে দেয়। এখন তারা বড় হয়ে এই জমি দাবি করছে। তাছাড়া সন্ত্রাসী আরমান সিকদার চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি।

এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোখলেছুর রহমান বলেন, আমরা আগামী মঙ্গলবার উভয় পক্ষেকে কাগজ পত্র নিয়ে থানায় আসতে বলেছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদের জমির সীমানা প্রাচীর ভাঙচুর

আপডেট সময় : ০৬:১০:০২ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১