নারায়ণগঞ্জ ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

কালাপাহাড়িয়ায় নগদ অর্থ পেলেন ১৪০৯ পরিবার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,মোঃ জিয়াউর রহমান: নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৪০৯ দুঃস্থ ও দরিদ্র পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৮ এপ্রিল ) ইউনিয়ন পরিষদের আয়োজনে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবেদ হোসেন এবং ফোকাল পার্সন মোঃ জিয়াউর রহমান এর নেতৃত্বে গঠিত উপজেলা আহবায়ক কমিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে প্রত্যেক সুবিধাভোগী কে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করা হয়।

চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন বলেন,কোভিড-১৯ এর মহামারী পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্মহীন, অসহায়, দুঃস্থ ও দরিদ্র পরিবার যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন সেজন্য নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেন।তারই অংশ হিসেবে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এর নির্দেশনা অনুযায়ী আমার কালাপাহাড়িয়া ইউনিয়নে অত্যন্ত সচেতনভাবে বাছাই করা নির্বাচিত দরিদ্র পরিবারের মধ্যে এই নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই এই সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বিশ্বব্যাপী করোনা মহামারী থেকে নিজেকে ও পরিবারকে মুক্ত রাখতে সবাইকে সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। মহান আল্লাহ করোনা মহামারী থেকে বিশ্বকে নিরাপদ বাসযোগ্য করে তোলার জন্য সবাই কে দোয়া করার অনুরোধ করেন।

এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তরুণ লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

কালাপাহাড়িয়ায় নগদ অর্থ পেলেন ১৪০৯ পরিবার

আপডেট সময় : ১২:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১