নারায়ণগঞ্জ ০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে ২২ হাজার হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা বিতরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : আড়াইহাজারে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রায় ২২ হাজার হত দরিদ্রদের নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। একই সাথে উপজেলা ২টি পৌরসভা ও ১০ ইউনিয়নের ২১ হাজার ৯৯২ জন হত দরিদ্রদের নগদ সহায়তা বিতরণ করা হয়।

ইউএনও সোহাগ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, পিআইও আবু ছাঈদ মল্লিক, ইউপি চেয়ারম্যান সাহিদা মোশারফ, আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জ্বল, দুপ্তারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসমাইল চৌধুরী, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা প্রমুখ।

সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, কভিট-১৯ এর কারণে মানুষ অসহায় ও কর্মহীন হয়ে পড়েছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের আনন্দ থেকে এসব অসহায় ও দুস্থ মানুষ যাতে বঞ্চিত না হন সেজন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে নগদ সহায়তা প্রদান করেছেন।

এসময় সাংসদ করোনা মহামারি থেকে মুক্ত হওয়ার জন্য সকলকে মহান সৃষ্টিকর্তার কাছে বেশি বেশি প্রার্থনা করতে বলেন এবং বৈশ্বিক মহামারী করোনার বিস্তার রোধে সকলকে সরকারি বিধি নিধেষ ও স্বাস্থ্যবিধি মেলে চলার আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে ২২ হাজার হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা বিতরণ

আপডেট সময় : ০৪:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১