নারায়ণগঞ্জ ০৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • ২৫৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র উদ্ধারসহ চার দুধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ সদস্যরা। রবিবার (২৫ এপ্রিল) রাত একটার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার কাঁচপুর সেতুর পশ্চিম পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি চাকু, একটি রামদা ও একট ছোড়া উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মো: আনোয়ার হোসেন (৩২), মো: আক্তার হোসেন (৩০), পাইনাদী মধ্যপাড়ার মো: মনির হোসেন (৩৫) ও পাইনাদী ধনুহাজী রোডের মো: রওশন আলী (৩৫)।

একই দিন দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে সহকারি পরিচালক এএসপি প্রণব কুমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বড় বড় দোকান টার্গেট করে অতর্কিত ভাবে হামলা করে এবং অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে দোকান লুট করে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় সহযোগীদের নিয়ে বিভিন্ন দোকানে ও চলন্ত গাড়িতে ডাকাতি করে আসছে। বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া এই রকম বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১