নারায়ণগঞ্জ ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্ট্যাটাস ও গুজব শেয়ারে সাবধান : এসপি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ২৬২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সাইটে সাইবার স্পেশাল ইউনিটের মাধ্যমে কঠোর নজরদারি করা হচ্ছে। এ জন্য সোশ্যাল মিডিয়াসহ যে কোনো সাইটে, ব্যক্তিগত স্ট্যাটাস, পোস্ট, মন্তব্য ও শেয়ার নিয়ে সাধারণ মানুষকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো পোস্ট, স্ট্যাটাস, লাইভ ভিডিও কমেন্ট এগুলো খুব বুঝে শুনে করতে হবে। উত্তেজনাকর বক্তব্য ও কোনো গুজব ভিডিও না বুঝে শেয়ার করে যে কোনো সময় সাধারণ মানুষও বিপদে পড়তে পারেন। কারণ যারা দুর্বৃত্ত তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এ জন্য সাধারণ মানুষকে অত্যন্ত সচেতনতার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হতে হবে। নইলে যে কোনো সময় কারো অসচেতনতায় তাকে আইনের আওতায় আনা হবে। তাই অহেতুক হয়রানি থেকে বাঁচতে বিবেক বুদ্ধি খাটিয়ে নিজেকে নিরাপদ রাখুন। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মুঠোফোনে এসপি মোহাম্মদ জায়েদুল আলম এসব কথা জানান।

তিনি আরও জানান, ইতোমধ্যে আমাদের সাইবার স্পেশাল ইউনিট পেট্রোলিংয়ের মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সাইটে কড়া নজরদারি করছে। সাম্প্রতিককালের বিভিন্ন ঘটনায় নানা স্ট্যাটাস ও মন্তব্য করে অনেকেই আটক হয়েছেন। তাই বিশেষ করে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলছি, আপনারা আপনাদের সন্তানদের ফেসবুকসহ যোগাযোগ মাধ্যম বিভিন্ন সাইট ব্যবহারে কাউন্সিলিং করুন। এতে অহেতুক হয়রানি থেকে আপনি ও আপনার পরিবার নিরাপদ থাকবেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্ট্যাটাস ও গুজব শেয়ারে সাবধান : এসপি

আপডেট সময় : ০২:৪৫:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১