নারায়ণগঞ্জ ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অভিযানে ৩ দোকানে পলিথিন ব্যাগ রাখায় জব্দসহ জরিমানা যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না- মাওলানা আবদুল জব্বার নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

শেষবারের মতো দেখাটাও হলো না চাচির সঙ্গে-শামীম ওসমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ২৪১ বার পড়া হয়েছে

শামীম ওসমানের আক্ষেপ বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের খ্যাতনামা তারকা ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। সারাহ বেগম কবরী সম্পর্কে শামীম ওসমানের চাচি ছিলেন।

এক শোক বার্তায় শামীম ওসমান জানিয়েছেন, সারাহ বেগম কবরী একজন কিংবদন্তি অভিনেত্রীই ছিলেন না, পারিবারিকভাবে তিনি আমার একজন অভিভাবকও ছিলেন। তিনি আমার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিল।

শামীম ওসমান জানান, গত ৫-৬ মাস আগে চাচির সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমাকে তার বাসায় যাওয়ার কথা বলে জানিয়েছিলেন- তোমার সঙ্গে আমার কথা আছে। সেদিন পারিবারিক অনেক কথা, অনেক স্মৃতিচারণ করেছিলেন তিনি।

তার মৃত্যুর সংবাদে কষ্ট পেয়েছি, কারণ কোভিডের কারণে আমার আর যাওয়া হয়নি চাচির বাসায়। তাই শেষবারের মতো দেখাটাও হলো না চাচির সঙ্গে। তিনি অসুস্থ থাকা অবস্থায় আমি নামাজ পড়ে উনার জন্য দোয়া করেছি।

আমি অত্যন্ত মর্মাহত তার মৃত্যুতে। চাচির জন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরী চাচিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি

শেষবারের মতো দেখাটাও হলো না চাচির সঙ্গে-শামীম ওসমান

আপডেট সময় : ১২:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১