নারায়ণগঞ্জ ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

বাঁশখালীতে ৫ শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে-আবু হাসান টিপু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি : বিপ্লবী  শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিকদের উপর পুলিশের গুলিবর্ষণ ও হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তিনি বলেছেন, শ্রমিকেরা রমজান চলাকালে বিকেল ৫টার মধ্যে ছুটি, ইফতারের জন্য অর্থ বরাদ্দ, মাসের বেতন ৫ থেকে ১০ তারিখের মধ্যে প্রদান, যখন তখন ছাঁটাই বন্ধ এবং ছাঁটাইকৃত শ্রমিকদের আইনানুযায়ী সমুদয় পাওনা পরিশোধসহ ১০ দফা যৌক্তিক দাবিতে আজ সকালে যখন মালিক পক্ষের সাথে বৈঠক করছিল তখন বিদ্যুৎ কেন্দ্রের অফিস ঘরের বাইরে সমবেত শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের বর্বর হামলা, গুলিবর্ষণে ৫ জন শ্রমিক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এবং শতাধিক শ্রমিক আহত হন।

আবু হাসান টিপু বলেছেন বাঁশখালীর গন্ডামারায় শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠূ তদন্ত করে দায়ী পুলিশ সদস্যদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এছাড়াও নিহতদের পরিবারকে আজীবন আয়ের সমান অর্থ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের সকল দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে।

বার্তা প্রেরক বিপ্লবী শ্রমিক সংহতি সদস্য, ইমরান হোসেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

বাঁশখালীতে ৫ শ্রমিক হত্যাকান্ডের ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে-আবু হাসান টিপু

আপডেট সময় : ০৪:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১