নারায়ণগঞ্জ ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন

লকডাউন বাস্তবায়নে তৎপর কাঁচপুর হাইওয়ে পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিদ্যমান করোনা মহামারি পরিস্থিতি মোকাবেলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার ঘোষিত লকটাউন বাস্তবায়নে অবিরাম দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। গত ১৪ তারিখ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারটি পয়েন্টে অবস্থান নিয়ে সার্বক্ষনিক তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, মহাসড়কের কাঁচপুর, মদনপুর, চাঁদমহল টার্নিং ও মেঘনা টোলপ্লাজা এই চারটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় পুলিশ অবস্থান নিয়েছে। প্রতিটি পয়েন্টে একজন এস,আই, একজন সার্জেন্ট এর নেতৃত্বে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশকে সর্বাত্বক সহযোগীতা করছেন স্বেচ্ছাশ্রমে কমিউনিটি পুলিশ সদস্যরা।
সরেজমিনে দেখা গেছে, কাঁচপুর চাঁদমহল টার্নিং,মদনপুর চৌরাস্তা ও মেঘনা টোল প্লাজা এলাকায় হাইওয়ে পুলিশ অবস্থান করছে। প্রতিটি পয়েন্টে তিনটি শিপে সার্বনিক দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে পুলিশ। এসব পয়েন্টে পুলিশের দায়িত্ব পালনের তদারকি করছেন হাইওয়ে পুলিশ নারায়নগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, হাইওয়ে পুলিশ গাজিপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনোয়ার হোসেন, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ও টিআই কেএম মেহেদী হাসান। হাইওয়ে পুলিশের তৎপরতায় সরকারি নির্দেশনা ব্যতিত মহাসড়কে কোন গনপরিবহন চলাচল করতে পারছেনা। তবে শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের যাতায়াতের জন্য কারখানার নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। এতে সহযোগীতা করছে পুলিশ। এছাড়াও সরকার ঘোষিত জরুরি সেবার কাজে নিয়োজিত ব্যক্তি বা যান চলাচলেও পুলিশ সহযোগিতা করছে। চলতি লকডাউন শুরু থেকে গতকাল রোববার পর্যন্ত অন্তত শতাধিক থ্রি হুইলারের বিরুদ্ধে ই-প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
জানা গেছে, শুধু লকটাউন শুরু হওয়ার পর থেকেই নয়। তার আগে থেকেই ওসি মনিরুজ্জামান প্রাণঘাতি করোনা থেকে রক্ষা পেতে বিভিন্ন জনসচেতনামূলক কাজ করে আসছেন। মাস্ক বিতরণ, কর্মহীন দরিদ্র ছিন্নমূল মানুষ ও সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ দাফনের জন্য দরিদ্র পরিবারকে অর্থিক সহায়তাও দিয়ে আসছেন তিনি।
জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে লকডাউন কার্যকরে হাইওয়ে পুলিশ যথাযত প্রয়োজনীয় সব রকম দায়িত্ব পালন করবেন বলে জানান ওসি মনিরুজ্জামান। পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে অযথা ঘোরাফেরা না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও!

লকডাউন বাস্তবায়নে তৎপর কাঁচপুর হাইওয়ে পুলিশ

আপডেট সময় : ১০:৫৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১