নারায়ণগঞ্জ ০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল-গাঁজা উদ্ধার গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
  • ২৬২ বার পড়া হয়েছে

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি :  সিদ্ধিরগঞ্জে র‍্যাব-৩’র পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতার ভাতিজা ও যুবলীগ নেতা পরিচয় দানকারী টাইগার ফারুকের অন্যতম সহযোগী রাকিব-অয়নসহ ৮’মাদক ব্যবসায়ী গ্রেফতার। শুক্রবার দিবাগত রাত ১’টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮’শ ৯৬’বোতল ফেনসিডিল ও ১৮’কেজি গঁাজা উদ্ধার করা হয়।

এসময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি পিকআপ আটক করা হয়। ধৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার আওয়ামীলীগ নেতা আব্দুল আজীজ মাদবরের ভাতিজা ও যুবলীগ নেতা পরিচয় দারকারী ফারুক ওরফে টাইগার ফারুকের অন্যতম সহযোগী রাকিব হাসান (২৮) ও মোঃ অয়ন (১৮), বাবুল (২৭), রাতুল (৩৪), রাসেল মাদবর (৩০), ওমর ফারুক (৩২), সোলায়মান (৩৫), ফরহাদ খান (২৮)। র‍্যাব-৩’র একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে মাদক মামলা দায়ের পূর্বক গতকাল শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) শরীফ আহমেদ জানান, বাবুল, রাতুল ও রাসেলকে ৮’শ বোতল ফেনসিডিল ও রাকিব, ওমর, সোলায়মান, ফরহাদ ও অয়নকে ৯৬’বোতল ফেনসিডিল ও ১৮’কেজি গঁাজাসহ র‍্যাব-৩ গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে মাদক বিরোধী আইনে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে। স্থানীয় সুত্রে জানা যায়, নিজেকে স্থানীয় যুবলীগ নেতা পরিচয়দানকারী ওমর ফারুক ওরফে টাইগার ফারুক গ্রুপের সদস্যরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় রমরমা মাদক ব্যবসা করছে। গ্রেফতার হওয়াদের মধ্যে অনেকেই টাইগার ফারুক গ্রুপের সদস্য। এছাড়াও গ্রেফতারকৃত রাকিব ও অয়ন টাইগার ফারুকের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল-গাঁজা উদ্ধার গ্রেফতার

আপডেট সময় : ০১:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১