নারায়ণগঞ্জ ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

শুক্রবার টানা সাড়ে ৭ ঘণ্টা গ্যাস থাকবে না নারায়নগঞ্জের যেসব এলাকায়

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
  • ৩০৮ বার পড়া হয়েছে

 সংবাদ বিজ্ঞপ্তি :  রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৬ এপ্রিল) ভোর থেকে সাড়ে ৭ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বড় একটি অংশে। একই সময়ে গ্যাসের চাপ কম থাকবে ঢাকার বেশকিছু এলাকায়।

বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জের হরিপুরে ভালভ প্রতিস্থাপনের কাজ করবে গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএল ও বিতরণ কোম্পানি তিতাস গ্যাস। আর এ কারণে শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বড় একটি এলাকায় গ্যাস সরবরাহ করতে পারবে না তিতাস।

উল্লিখিত সময়ে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জ শহর, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত, মুন্সিগঞ্জ সদর, মুন্সিগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও আশেপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।এছাড়া শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশে গ্যাস থাকবে না কাঁচপুর, হরিপুর, কুতুবপুর, মদনপুর, বন্দর, কেওডালা, নাঙ্গলবন্দ ও আশপাশের এলাকায়।

একই সময়ে গ্যাসের চাপ কম থাকবে ঢাকার কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায়।গ্রাহকদের ‘সাময়িক অসুবিধার’ জন্য ‘আন্তরিকভাবে’ দুঃখ প্রকাশ করেছে ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস বিতরণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস কোম্পানি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

শুক্রবার টানা সাড়ে ৭ ঘণ্টা গ্যাস থাকবে না নারায়নগঞ্জের যেসব এলাকায়

আপডেট সময় : ১১:১৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১