নারায়ণগঞ্জ ০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

সোনারগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি ঘর পুড়ে ছাই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • ২৪৭ বার পড়া হয়েছে

মোঃ নুর নবী জনি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৪টি বসতঘর পুড়ে অন্তত ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগরের ফরিদ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুরে প্রথম রোযার ইফতারের প্রস্তুতিতে রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লাগার পর বাড়ির লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের জাহিদুল ও রাজা মিয়া ৩টি ঘরে ও আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই আগুনে ৪টি ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে অন্তত ২৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ঘরের মালিক ফরিদ উদ্দিনের ভাতিজা ফয়েজ আহমেদ।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট বা রান্না ঘরের গ্যাস থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

সোনারগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি ঘর পুড়ে ছাই

আপডেট সময় : ১১:৫০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১