নারায়ণগঞ্জ ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

ভাষা সৈনিক গোলাম সারওয়ার খানের ১ম মৃত্যুবার্ষিকী ১৫ এপ্রিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • ২৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ট অনুসারী, জাতীয় নেতা মশিউর রহমানের ঘনিষ্ট সহযোদ্ধা, প্রবীণ রাজনীতিক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ’র সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ভাষা সৈনিক আলহাজ্ব গোলাম সারওয়ার খানের প্রথম মৃত্যুবার্ষিকী ১৫ এপ্রিল, ২০২১। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল, ২০২০ ঢাকার সায়দাবাদস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছিলেন।

সদালাপি, বন্ধুভাবাপন্ন, নিরহংকার এই প্রবীণ রাজনীতিক ও সমাজসেবক বাংলাদেশ ন্যাপ’র সিনিয়র প্রেসিডিয়াম সদস্য হিসাবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন। এলাকায় পাখি খান হিসাবে পরিচিত এই প্রবীন নেতা এম এ গনি আদর্শ কলেজের গভর্ণিং বডি সভাপতি হিসাবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬৯ এর অভ্যুত্থান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বুধবার (১৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় ভাষা সৈনিক আলহাজ্ব গোলাম সারওয়ার খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা ও অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, গোলাম সারওয়ার খান আজীবন মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারী ছিলেন। মুক্তিযদ্ধের চেতনা লালন করে শোষনমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

ভাষা সৈনিক গোলাম সারওয়ার খানের ১ম মৃত্যুবার্ষিকী ১৫ এপ্রিল

আপডেট সময় : ১১:১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১