নারায়ণগঞ্জ ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

খ্যাতিমান সাংবাদিক হাসান শাহরিয়ারের ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ’র শোক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • ২৮৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : খ্যাতিমান কূটনৈতিক সাংবাদিক, সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডেইলি সানের সাবেক সম্পাদক, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক হাসান শাহরিয়ারের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শনিবার (১০ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, হাসান শাহরিয়ারের ইন্তেকালে দেশের একজন মেরুদণ্ডসম্পন্ন ও মেধাবী সাংবাদিকতার অবসান হলো।

তারা বলেন, অকৃতদার এই সাংবাদিক একজন মেরুদন্ডী ও মেধাবী সাংবাদিক ছিলেন। ডেইলি সানের সম্পাদক থাকাকালীন তাঁকে না জানিয়ে দুই জন সাধারণ সাংবাদিককে চাকুরীচ্যুুত করায় তিনি সেদিন পদত্যাগ করেছিলেন। মালিকপক্ষ সেদিন বহু অনুনয়-বিনয় করেও তাঁকে আর রাখতে পারেনি সেথায়। দালালী-চাটুকারিতার বিপরীতে নীতিবান ও সাহসী সাংবাদিকতার এক জীবন্ত প্রতিচ্ছবি ছিলেন তিনি। তাঁর মতো সাংবাদিকের শূণ্যতা পূরন হতে সময়ের প্রয়োজন হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

খ্যাতিমান সাংবাদিক হাসান শাহরিয়ারের ইন্তেকালে বাংলাদেশ ন্যাপ’র শোক

আপডেট সময় : ০২:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১