নারায়ণগঞ্জ ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

সিদ্ধিরগঞ্জে আমরা লকডাউন চাই না

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি :  সিদ্ধিরগঞ্জে লকডাউন প্রত্যাহারের দাবিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় এলাকায় বিক্ষোভ করছে স্থানীয় ব্যবসায়ীরা।

গতকাল সোমবার লকডাউনের প্রথম দিন বেলা ১১’টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনে সড়ক অবরোধ করে শতাধিক ব্যবসায়ী এ বিক্ষোভ করেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, লাখ লাখ টাকা আমরা বাকীতে মালামাল এনেছি। এভাবে মার্কেট বন্ধ থাকলে পাওনাদারকে কি করবো? কিভাবে আসছে ঈদে কর্মচারীদের বেতন দিবো। তারপর আমাদের পরিবারের কি হবে। যেভাবে কল কারখানা চালু  রেখেছেন, সেই ভাবে আমাদের মার্কেটগুলোকে খোলার অনুমতি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তিনি।

এছাড়াও  মোঃ বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, আমরা কোনো লকডাউন চাই না। পবিত্র রমজান মাস ও ঈদ সামনে রেখে লকডাউনের স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবি জানান। প্রসঙ্গত, দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান পিপিএম বার বলেন, কয়েকজন ব্যবসায়ী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে জরো হয়েছিল। পুলিশ এসে তাদেরকে সরিয়ে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় বের না হওয়ার অনুরোধও জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

সিদ্ধিরগঞ্জে আমরা লকডাউন চাই না

আপডেট সময় : ১১:২৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১