নারায়ণগঞ্জ ১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে হরতালে নাশকতার মামলায় বিএনপি নেতা আকবর হোসেন গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ৩৩০ বার পড়া হয়েছে

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি :  হেফাজতে ইসলামের হরতালে সহিংস নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি আকবর হোসেনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান (পিপিএম বার) জানান, গ্রেফতারকৃত বিএনপি নেতা আকবর হোসেন নাশকতা, পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলার এজহারভুক্ত আসামী।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় সহিংসতার ঘটনায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক ছয়টি মামলা দায়ের করেন। মামলায় বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদসহ বিএনপি, জামায়াতের ১৩৬ জনকে এজহার নামীয়সহ অজ্ঞাত আসামি করা হয় ৩ হাজার ২০০ জনকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান

সিদ্ধিরগঞ্জে হরতালে নাশকতার মামলায় বিএনপি নেতা আকবর হোসেন গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১