নারায়ণগঞ্জ ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

সোনারগাঁয়ে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে

মোঃ নুর নবী জনি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের গণপরিবহন ও মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।এসময় ১২জন দোকান মালিক ও এক পরিবহণ মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৩১ মার্চ) দুপুর ২টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় সরকার ঘোষিত ৬০ শতাংশ গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করলেও তারচেয়ে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে এক পরিবহনকে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা এছাড়াও নির্ধারিত ১৮ দফা বাস্তবায়ণে মাস্ক বিতরণ কার্যক্রমের পাশাপাশি যেসব দোকানী মাস্ক ব্যবহার করছেন না তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এসময় ১২জন দোকানীকে ৫শত টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও মাস্কবিহীন মহিলা শিশু বৃদ্ধ পথচারীদের মাস্ক বিতরণ করা হয়।এসময় তিনি আরও বলেন,সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি সম্পূর্ণ বাস্তবায়নের জন্য মাইকিং এর মাধ্যমে সমগ্র উপজেলায় জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

সোনারগাঁয়ে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

আপডেট সময় : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১