নারায়ণগঞ্জ ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশত বার্ষিকী পালন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
  • ৩১৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে মহানগরের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটার মধ্য দিয়ে এ কর্মসূচিটি পালন করা হয়।

এসময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে স্মৃতিচারণ করা হয়। এছাড়াও ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী ৩০ লক্ষ শহীদ ও দুই লাখেরও বেশী মা-বোনদের আত্মত্যাগকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। পরে বঙ্গবন্ধু ও তঁার পরিবারের পরলোকগত সকল সদস্য ও মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।

৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক তাজিম বাবু এবং প্রধান আলোচক ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: জুয়েল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মানিক শাহ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহিরুল হক, মো: ইসমাঈল হোসেন, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মাসুদ রানা, সেলিম মাহমুদ, শাকিল জিমি, শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোতাহার হোসেন মনা, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল জব্বার শিবলু, পারভেজ, মহিউদ্দিন, আলমগীর, আরমানসহ প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশত বার্ষিকী পালন

আপডেট সময় : ০৪:২০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১