নারায়ণগঞ্জ ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ফাস্ট টাইম মেশিন চালাইলাম” লেখা সেই কিশোর আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি :  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্টোরিতে রিভলবার দিয়ে গুলি চালানোর ভিডিও শেয়ার করা এবং ভিডিওর ক্যাপশনে ” ফাস্ট টাইম মেশিন চালাইলাম” লেখা সেই কিশোর ফারহান আহম্মেদ রাহুল ওরফে তানভীর(১৭) কে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সোমবার(২২ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তানভীর কে ফতুল্লার দাপা বেপারীপাড়াস্থ তার নিকটাত্মীয়ের বাড়ী থেকে আটক করা হয় বলে জানা যায়। আটককৃত তানভীর ফতুল্লা থানার দাপা কবরস্থান রোডের মৃত কুদ্দুস হাজীর ভাড়াটিয়া ও ফতুল্লা পোস্ট অফিস বাস্ট স্ট্যান্ড মাজার সংলগ্ন চায়ের দোকানদার নজরুলের পুত্র।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, রাতেই তাকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।

এদিকে ভিডিওটি আপলোডের কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় অত্যাধুনিক পিস্তলে ম্যাগজিন ঢুকিয়ে অস্ত্রটি লোড করেন। এরপর পরপর দুটি ফাঁকা গুলি ছোড়েন এক কিশোর।

ফেসবুক প্রোফাইলে তার ছবি থাকলেও স্টোরিতে শেয়ার করা ভিডিওতে শুধুমাত্র গুলি করার দৃশ্যটি দেখা যায়। ভিডিও’র ওপর লেখা ছিল ‘ফাস্ট টাইম মেশিন চালাইলাম’। ভিডিওটি আপলোড করা হয়েছে ২২ মার্চ ভোরে ৫টা থেকে ৬ টার মধ্যে। ভিডিও দেখা যায়, যিনি গুলি ছুড়ছিলেন তার পাশে দাঁড়িয়ে ভিডিওটি করছিলেন অন্য কেউ। তবে কারো মুখোচ্ছবি ভিডিও করা হয়নি। কিন্তু ফেসবুক প্রোফাইলের ছবিতে পরিহিত বেগুনি রংয়ের পাঞ্জাবীর সাথে গুলি করার সময় ব্যবহৃত হাতের বেগুনি রংয়ের পাঞ্জাবীর হাতার মিল রয়েছে।

ফেসবুক বায়োতে দেখা যায়, তিনি ফতুল্লা পাইলট স্কুলের সাবেক ছাত্র ও বর্তমানে শহরের নারায়ণগঞ্জ কলেজে অধ্যয়নরত। তবে এটি তার প্রকৃত নাম-পরিচয় কিনা তা জানতে পুলিশ মাঠে নামলে রাতেই তারা নিশ্চিত হয় ভিডিও আপলোড করা সেই কিশোরের প্রকৃত পরিচয়।ফেসবুক আইডিতে তার নাম ফারহান আহম্মেদ রাহুল লেখা থাকলেও স্থানীয় মহল সহ তার স্বজনদের নিকট তিনি তানভির নামে পরিচিত।পুলিশ প্রকৃত পরিচয়ের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করেতে মাঠে নামলে স্থানীয় সোর্স ও তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে দাপা ইদ্রাকপুরের বেপাড়ীপারাস্থ তার নানী বাড়ীর সূত্রে এক আত্নীয়ের বাড়ীতে অভিযান চালিয়ে ভোর রাতের দিকে তাকে আটক করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফাস্ট টাইম মেশিন চালাইলাম” লেখা সেই কিশোর আটক

আপডেট সময় : ০৬:৪১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১